যে দেশে স্বপ্নদর্শীর অকালমৃত্যু হয়, যে দেশে প্রতিভার কোন মূল্য নেই সে দেশে প্রভাবশালী পাওয়া যায়, পরিণামদর্শী পাওয়া যায় না।
সে দেশে স্বপ্নদর্শীরা নিষ্প্রতিভ হয়, হয় ক্লীবের নিষ্পুণ্য প্রত্যাখ্যান। অবশেষে নিষ্পিষ্ট হয় স্বপ্নরা।
আমি এক স্বপ্নদর্শী, প্রতিভান্বিত হতে চেয়েছিলাম, হতে পারিনি আমি নিষ্প্রতিভ হয়েছি।
অশ্রান্ত অধ্যবসায়ে অভীষ্টলাভে সফল হয় যায় কিন্তু বিফল চেষ্টা অথবা অসৎ চেষ্টায় গাছ ফলপাকান্ত হলে নিষ্ফলের গল্প কেউ শুনে না।
আমাকে প্রশ্ন করো না আমি উত্তর দিতে জানি না।
আমি উত্তর দিলে তোমরা বিপাকে পড়বে।
প্রতিউত্তর দিতে পারবে না কারণ আমার উত্তরে শত প্রশ্ন থাকে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




