হাহাহা হাসি পায়,
রমরমা কারবারে দেশিরা রমনায় বসে পান্তা ইলিশ খায়,
হাভাতেরা ভাত পায় না, ইলিশ বিক্রি হয় লাখ টাকায়।
এক খাবলা ভাতের দাম হাজার টাকা,
ওরা কারা যারা কিনে খায়?
আহ! আমার কষ্ট হয়,
সর্বহারার ঘরের ছাউনি উড়ে গেছে ঝড়ো হাওয়ায়,
দাতা নেই দেশে, লালচে চোখে লালচিরা হাসে,
কালবৈশাখীর দাপটে অনাথিনীর সন্তানরা অসহায়।
বৈশাখ ফিরেছে সাথে এনেছে কালবৈশাখী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




