somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মাদ আব্দুলহাক
প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

ধাধসপুরে বারবেলা (উপন্যাস) ১৪

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১৩
১২
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১

‘জোর বেড়ে অবলার এত সাহস হয়েছে যে চোখ পাকিয়ে আমাকে দাবড়ায়।’
‘প্রেম পিরিতি জপে অগাচণ্ডীর মগজ বিকল হয়েছে। ল্যালার কথা শুনে ছ্যাঁত করে উঠলে, ঘূৎকরে হুতোম প্যাঁচারা হেসে কুটিপাটি হবে।’ বলে আয়মান মুখ বিকৃত করে সরসীর দিকে তাকায়। দাদা কপাল কুঁচকে বললেন, ‘এসব কী বলছিস, এখন তুই রাগলি না কেন?’
সরসীর দিকে তাকিয়ে আয়মান মুখ বিকৃত করে বলল, ‘ল্যালার মাথা খারাপ। বদমাশরাও দূরত্ব বজায় রাখে।’
‘সত্যি! কিন্তু তোকে ভালোবাসে। আমাকে কানে কানে বলেছে।’ বলে দাদা আড়চোখে তাকালে আয়মান হতাশ হয়ে কাঁধ ঝুলিয়ে বলল, ‘এক মণি গাঁটরির মত ওকে আমার গলায় ঝুলাতে চান কেন?’
‘আয়মান শোন, ল্যালা হলেও অবলার অনেক টাকা আছে, দাদা-নাতী মৌজ করতে পারব।’
‘দাদাজান! এসব কী বলছেন?’
‘দেশভ্রমণে যেতে চাই। আমার ফাড়া জেবে টাকা নেই এবং তোর বাপ চাচা আমাকে একটা টাকা দেবে না। কঞ্জুসের ঘরে কেপ্পন জন্মেছে।’ বলে দাদা নাক সিঁটকালে আয়মান আড়চোখে তাকিয়ে বলল, ‘মেনি জবর চালাক। আঁচ করলে লাভের সাথে সুধ উশুল করবে।’
‘বেশি গোনাগুনতি করলে তোর দাদির সাথে দেখা করে আয়ব্যয়ের হিসাব মিলাবার জন্য বলব।’
‘ঠিকাছে। এখন বলুন কোথায় যেতে চান?’
‘বন উপবন পার্বত্য অঞ্চল দেখার বাল্যশখ। তুই রাজি হলে অবলার আশা মিটবে।’
‘সাথে আর কে যাবেন?’
তার কাঁধে হাত রেখে দাদা শরীর কাঁপিয়ে হেসে বললেন, ‘অবলা তোর বগলে ঘুমাবে।’
‘ওর ছায়া দেখলে রগ রাগিয়ে রাগ চরমে ওঠে। কিছু খুঁজে না পেলে খামোখা প্যাচাল করে, এত পেঁচালি!’
‘জানি! কিন্তু কিছু করার নেই। দেশভ্রমণে যেতে হলে ফুসমন্তে ওকে ফুসলাতে হবে নইলে জীবনেও যেতে পারব না।’ বলে দাদা কাতর হয়ে তাকালে আয়মান হতাশ হয়ে কাঁধ ঝুলিয়ে বলল, ‘সত্যি আমার বগেলে ঘুমাবে নাকি?’
‘তাবু মাত্র তিনটা এবং মানুষ ছয়জন, এখন তুই বল কার বগল খালি?’
‘আমারে বগলে ঘুমবে কেন? খুঁতখুঁত করে আমার কাতুকুতু হবে তো।’
‘কাতুকুতুর চিন্তা ভুলে কী করবি তা বল, আমার হাতে সময় নেই।’
‘ঠিকাছে, দেশভ্রমণে গেলে সব ঠিকঠাক হবে।’
‘তোকে অশেষ ধন্যবাদ। কই লো সরসী শোন! পলোয়ানকে কাবু করেছি। ফুসমন্তে এখন তোকে ফুসলাতে হবে, দৌড়ে আয়!’
সরসী দৌড়ে আসলে দাদা মুচকি হেসে পা বাড়িয়ে বললেন, ‘তুই ভাব জমা আমি যেয়ে দেখি চা আনতে পারি কি না?’
‘জি আচ্ছা দাদু।’ বলে সরসী আয়মানের দিকে তাকিয়ে ঘনঘন পলক মারলে আয়মান মুখ বিকৃত করে বলল, ‘বিতনু লো সুতনু সামলা।’
সরসী হতাশ হয়ে বেজার মুখে বলল, ‘এমন করে কথা বলো কেন?’
আয়মান চোখ বুজে মাথা দুলিয়ে গম্ভীরকণ্ঠে বলল, ‘কুতনুর দিকে কানায়ও তাকায় না। শোন! যৌবনমদে টইটম্বুর তোর তনুতে রূপজেল্লার আগুন আছে। অনূঢ়ার অধরমধু পান করলে পাপীষ্টের কলিজা পুড়ে অলাত হবে।’
সরসী তার মুখোমুখি হয়ে বলল, ‘কী বলতে চাও বুঝিয়ে বলো।’
‘সরসী! তোকে আমি কলিজার মত ভালোবাসি।’ বলে আয়মান বিচলিত হয়ে হাসলে সরসী অবাক হয়ে বলল, ‘কোনোদিন বলনি কেন?’
‘অদ্য আমিও মরব। আমি মরলে তুই বালবিধবা হবে জেনে ইচ্ছা করে বলিনি।’
‘বরণ করে আমাকে উরে টানো পলকে ভেলকিবাজি বন্ধ হবে।’
আয়মান মাথা দুলিয়ে বলল, ‘জানি অলোকসামান্যতা ধাধসপুরে বারবেলা। সম্মোহিত হলে চোখে ভেলকি লাগে। ভানুমতীর খেলা দেখলে সবার আক্কেলগুড়ুম হয়। মায়াবীর মনে মায়াশক্তি আছে এবং বর্ণচোরা ভেক বদলাতে পারে। সত্যপিরের সংস্পর্শে আমি সিদ্ধাই হয়েছি।’
‘কী বোঝাতে চাও?’
‘জিন জাতিরা জাদুবিদ্যা জানে এবং ভেকধারণ করে আবির্ভূত হলে আমাদের চোখে ভেলকি লাগে। অমর হওয়ার জন্য জুজুবুড়ি মরিয়া হয়েছে। আমি ওর সন্ধান পেয়েছি।’ বলে আয়মান মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে সুপারি গাছে বাজপাখি বসা দেখে চিন্তিতকণ্ঠে বলল, ‘সরসী! কড় কড় কড়াৎ করে জানি আজ বাজ পড়বে না কিন্তু বাজপাখি চিৎ না করলে অমঙ্গল হবে।’
‘বন্দুক আনতে গেলে উড়াল দেবে, কী করবে?’
‘গায়ের জোরে বুম্যারাং ছুড়ে মারলে ধমাৎ করে বাজ পড়বে এবং ফেরতা হাতে ফিরবে।’
সরসী তাজ্জব হয়ে চোখ কপালে তুলে বলল, ‘বুম্যারাংকে ভাষান্তর করলে কেমনে?’
‘বহুভাষাবিদের মত ধেয়ানচিন্তা করে।’
‘তোমার ফেরতা কোথায়, দেখতে পারব?’
আয়মান পিছনে হাত দিয়ে বুম্যারাং বার করে সরসীর হাতে দিয়ে মৃদুহেসে বলল, ‘গায়ের জোরে ছুড়ে মার, বাতাসে ঘুরে ফিরে আসবে।’
‘আয়মান ভাই! কামতেষ্টায় অতিষ্ঠ আমি অকালবসন্তে মরলে, তোমার তনুরসে তৃষ্ণা মিটাবার জন্য কামসখে আমার অতৃষ্ণআত্মা ফিরে আসবে অবনীতলে।’ বলে সরসী চারপাশে তাকিয়ে পলকে তার অধরচুম্বন করে শিউরে বাজপাখির দিকে নিশানা করে বলল, ‘ইস! অধরমধু জবর মজা।’
আয়মান দাঁত কটমট করে মাথা নাড়ে এবং সরসী গায়ের জোরে বুমারাং ছুড়ে মারলে বাজপাখি উড়াল দেয়। বুম্যারাং ফিরে আসছে কিন্তু সরসী সরছে না দেখে আয়মান ঝাঁপ দিয়ে সরসীকে ধরে মাটিতে পড়ে ডানে বাঁয়ে তাকিয়ে দেখে সুপারি গাছ দ্বিখণ্ড করে বুম্যারাং মাটিতে গেঁথেছে। সরসী শিউরে বলল, ‘এত ধার নাকি?’
‘খেলনা নয় বুম্যারাং অস্ত্র, মনে থাকে যেন।’ সরসীর চোখের দিকে তাকিয়ে বলে আয়মান দাঁড়িয়ে হাত ধরে ওকে উঠিয়ে ধীরে ধীরে হেঁটে বুম্যারাং হাতে নিয়ে ঘাড় বাঁকিয়ে বলল, ‘দাদা বলেছেন, তুই নাকি দেশভ্রমণে যেতে চাস?’
‘তুমি নিয়ে গেলে চন্দ্রীকার জন্য যমপুরে যাব।’
‘আমাকে এত বিশ্বাস করিস কেন?’
‘একমাত্র তুমি হলে আমার দরদিয়া তোমার বিরহে আমি বিরহিণী হব অশরীরী।’
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×