কেউ যখন আমাকে প্রশ্ন করে, জীবনে কী করেছ? আমি সত্যি নিরুত্তর হই। কিছু বলতে পারি না, মনে মনে অনেক কথা বললেও মুখে বলার মতো কিছু নেই কারণ আমি তেমন কিছু করতে পারিনি। না পারার কারণ, আমি খালি কলমে কালি ভরেছিলাম। লেখা পড়া করিনি। কোনো দক্ষতা নেই। ভাটিতে ভাসা ভেলার মত ভেসেছি এতকাল। এখন হুশ হয়েছে কিন্তু তালা সামালা দিতে পারছি না।
নিরালায় একলা হলে, মনে ভাব আবির্ভাব হয়, আমি বাড়ি ফিরে যাব। আমিও মনে মনে তৈরী হই। কিন্তু আমি আর দেশে যেতে চাই না। দেশে সম্পদ থাকলেও তা আমার জন্য বিপদ। তাইলে মন কোন বাড়ি যেতে চায়? বুক ভরে দীর্ঘশ্বাস টানার পর মন বলে, কবরের ভিতরেই তো আসল বাড়ি।
আজ একজনে প্রশ্ন করেছিলেন, উত্তর দিতে পারিনি কারণ আমি অদক্ষ লেখক। লেখক হতে চাইলেও আমি লেখক হতে পারিনি।
সবার মঙ্গল হোক।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




