somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মাদ আব্দুলহাক
প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

উদাস মাঝি

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ছুটি কাটাবার জন্য ফুটানিবাবু পাটন থেকে পাড়াগাঁ এসেছেন। পারঘাটে দাঁড়িয়ে ফাঁটফাঁটি শুরু করলে হঠাৎ পা পিছলে চিৎপটাং। বাবুর হাতে বৈঠা দিয়ে পাটনি পিটটান করে। বেচারা ফুটানিবাবু, সেই থেকে গলুইয়ে বসে দুঃখের বারোমাসি গায়।

এক ফাঁকিবাজ পারঘাটে পৌঁছে নতুন পাটনিকে দেখে চিন্তিত হয়। বকেয়ার খাতায় তার নাম একাধিকবার লেখা। নতুন পাটনির দিকে তাকিয়ে মনে মনে বলল, ‘অনাদায়ি টাকা দিয়ে আজ আমি বাঁশরি কিনব।’
পাটনি তখন স্বরগ্রাম চর্চা করছিল, ‘গ্রামিক হওয়ার জন্য গ্রামে এসে গ্রাম্য হয়েছি, গ্রামোফোনে গান শুনে গ্রামান্তরে পৌঁছেছি।’
মাঝিকে ডেকে ফাঁকিবাজ বলল, ‘ও উদাস মাঝি! আজ এত উদাস কেন?’
‘আমার সোনাবউ নাইয়র গিয়েছে। মন খালি আনচান আনচান। বুকের ভিতর টনটন উচাটন।’
‘কারবার শেষ! আজ আর কেউ বাজারে যেতে পারব না। গাঙ ভরা পানি। খালে বিলে শুশুক আছে। ধরতে পারলে কামড়িয়ে খাবে। ও মাঝি ভাই। আরে মিঞাভাই এপারে আসুন। আপনার সাথে গপসপ করতে চাই।’
‘আজ না বেনিয়া ভাই। পারলে কলাগাছের ভেলায় বসে বাজারে চলে যান। আমার সোনাবউ বেনারসির জন্য বায়না ধরেছে। আজ আর বউনি করব না।’
‘দৌড়ে এপারে আসুন, অনাদায়ি টাকা দিয়ে বিদেশি বেনারসি কিনে দেব। দাদার বান্ধবী আমার বউকে দাদনে কয়েকখান দিয়েছিলেন। দৌড়ে আসুন।’
‘আপনি হয়তো জানেন না, পাটব হওয়ার জন্য আমি পাটনাই গিয়েছিলাম। পাটিপত্র ঠিকঠাক করার জন্য পাটন থেকে পাটনি এসেছিল। বনিবনা না হলে লেনদেন চুকাবার জন্য কেউ পাটকেল মেরেছিল। সেই থেকে উদাস মাঝি হয়েছি।’
‘আজ আমি শেষ! বাজারে না গেলে পাটকাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না। মাঝিভাই! তোমার হাতে পায়ে ধরি আমারে গাঙ পার করে দাও।’
‘আপনি নিশ্চয় জানেন, বিনয়ীরা বিনম্র বচনে ভাব প্রকাশ করে। আজ আমি বিনয়নে বিনয়ী হতে চাই।’
‘খাইছে আমারে। উদাস মাঝিকে আজ কবিতার ভূতে জেঁতেছে। ও মাঝভাই আমি বিশ্বাস করি আপনি বিনয়ী।’
‘ভাই গো, জাঁকের জা জাঁতা কিনে বেজুত হয়েছে, জাঁদরেল জহুরি জাঁকড়ে জাওলা বেচে পালিয়েছে।’
‘বুঝেছি ফক্কড়ের খপ্পরে পড়ে ফড়িঙ্গা আজ ফক্কিকা হয়েছে। মাঝিভাই, জীবনে আর ফক্কুড়ি করব না। আমাকে পার করে দাও। আমার গলার ফকরে মালা তোমাকে দান করব।’
‘আমাকে কিচ্ছু দিতে হবে, শুধুমাত্র একটি বার এই বৈঠার মুঠা ধরলে হবে।’
‘দূর যা! আমি আর গাঙ পার হব না।’

স্বত্ব মো.আ.হা

ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫
৪২টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×