
‘নতুন টাকা’
টাকা, হায়রে টাকা, কড়কড়ে নতুন টাকা,
দেখতে কাগজ কিন্তু সুঁতা দিয়ে বানানো হয়।
এই টাকার কারণ,
তাজা রক্তে রাজপথ লাল হয় পতিত জমিন,
বেগার খেটে হাভাতেরা পথে পথে হাঁটে,
নিষ্পাপ শিশুরা ষোলো ঘণ্টা কাজ করে,
একবেলা খাবার পায় না, খালি পেটে রাতে ঘুমায়।
ধনপিশাচরা মরিয়া হয়েছে ঐশ্বর্যলাভের ইচ্ছায়,
অবলা অসহায়দেরকে বেচে দালালরা টাকা কামায়,
কুটুনিবুড়িরা কিশোরিদেরকে নিষিদ্ধপল্লিত নিয়ে যায়,
টাকা খেয়ে পেট ভরে না তবুও টাকা চায়,
সত্যাসত্য জেনেও মারামারি করে মরি টাকার আশায়।
প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




