somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মাদ আব্দুলহাক
প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

ছয়পদী (অমিত্রাক্ষর)

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




‘অতিশয় ক্ষোভ’
সূর্যের সাথে আড়ি দিয়েছিলাম একুশ বছর বয়সে,
মনে ছিল এক কাহন কষ্ট আর অতিশয় ক্ষোভ,
বধূর রূপের ঝলকে মনেরাকাশ আলোকিত হয়েছিল,
আল্লাহকে আমি সিজদা করি,
আল্লাহ নাম কাগজে লিখে রুজি করি না,
ভণ্ডের সাথে দোস্তি পেতে দোজখে যেতে আমি নারাজ।
)————————(

‘আত্মা সন্তুষ্ট হয়েছে’
সৃজনীশক্তিবিশিষ্ট ব্যক্তির বেশি কষ্ট হয়,
কষ্ট লাঘব করার জন্য বান্ধব হতে চেয়েছিলাম অনেকের,
হায় রে কষ্ট, তুমি আসলে স্রষ্টার বিশিষ্ট এক সৃষ্টি,
তুমি যখন ক্লিষ্ট করো মন তখন স্রষ্টাকে শমদমে স্মরণ করে,
কষ্টে উৎকৃষ্ট হয় সাধক অতিষ্ঠে নিকৃষ্ট,
হে কষ্ট, তোমাকে বরণ করে আমার আত্মা সন্তুষ্ট হয়েছে।
)————————(

‘আমি ব্যর্থ হয়েছি’
নয় মাস যুদ্ধ করে আমরা কয়েকদিনের বাঙালি হয়েছি,
মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন,
আমরা স্বাধীন বাংলাদেশি হতে পারিনি,
অবাঙালরা বাংলাকে সম্মান করতে আমি দেখেছি,
বাঙালি হয়েও আমরা বাংলাকে ভালোবাসতে শিখিনি,
আশাবাদী মনে অনেক আশা, তবুও আমি ব্যর্থ হয়েছি।
)————————(

‘বুজদিল’
অসহায়ের মত আমি তাকিয়ে দেখেছি,
আমার চোখের সামনে তোমরা মুসলমান খুন করেছ,
আমি তোদেরকে নিস্তার দেব না,
শব্দে শব্দে শতাব্দীর শুরুতে তোদেরকে মর্মাহত করব,
সকলকে জানিয়ে দেব কে কে অসহায় খুন করেছে,
তোমরা বুজদিল, বীর কখনো অসহায় খুন করে না।

© Mohammed Abdulhaque
বৃত্তে বৃত্তান্ত থেকে
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

কোথাও কেউ নেই

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

×