somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মাদ আব্দুলহাক
প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

‘গূঢ়ৈষণা’ পর্ব ২

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(অমিত্রাক্ষর)
পর্ব ২
---
সকাল বিকাল আদল বদল হয়, মানুষ বদলে না,
দেখলাম কত মানুষ ভবে শয়ে শয়ে শুদ্ধ মানুষ না দেখলাম।
দিনে জ্বলে লাল হয় সূর্য রাতে জ্বলে না,
আকাশে চাঁদ অম্লান থাকে তারা দেখা যায় না,
ঝলমলে জুনিপোকা উড়ে, চকোরি জ্যোৎস্না পান করে,
বুকের ভিতর তুষেরাগুন জ্বলে ধোঁয়া বার হয় না,
বিষণ্ণ বাতাসে আতঙ্ক, আকাশে অশ্রু,
রক্তে রঞ্জিত হয়েছে বেনারসী,
শবরীর তিরে নিথর সারস, ডানা মেলেছে সারসী।
অনুস্মৃতি অনুস্মরণের জন্য মন ফিরে যায় অতীতে,
সুখ যত ছিল সব হারাতে শুরু করেছে স্মৃতিপথে,
আমি বিমনা হয়ে ভাবি, কী যেন হারিয়েছে,
কী যেন খুঁজে পাই না, কী যেন আমাকে ভাবায়,
অহর্নিশ নিমগ্ন থাকি আমি ঘুমাতে পারি না রাতে।
আজ কতদিন হয় স্মৃতি আমাকে কাঁদাতে পারেনি,
সেই কবে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছি, আর ফিরেনি,
আজ কতদিন হয় আমি রাত জেগে স্মৃতিচারণ করিনি,
কবে থেকে আধার গৃহে দীপ জ্বলছে, আজো নিবেনি,
আজ কতদিন হয় বিরহের কবিতা লিখে বিরক্ত হইনি,
পাষাণ হয়ে জেনেছি আমার মনাসী হয়েছে পাষাণী।
নদীর স্রোত সাগরে যেয়ে ঘুরেফিরে নদীতে আসে,
সেও এসেছিল ফিরে তবে অপরিচিত বেশে,
তাকে চেনা হয়নি যদিও বসেছিলাম দেখার আশে,
পরিচিতজন অপরিচিত হলে মন বেজার হয়,
প্রিয়জন অচেনার মতো অভিনয় করলে,
কষ্টে ক্লিষ্ট হয়ে বরণ করতে হয় পরাজয়।
পূবালী বাতাসে শিমুলের তুলা ভেসে যায় পশ্চিমে,
আমার চটফটানি দেখে চাঁদ হাসে আষাঢ় মাসে,
বধূর মনের খবর শুনার জন্য উচাটন আমার মনে,
বধূকে নয়ন ভরে দেখার জন্য মন ভেসেছে শূন্যে।
মনে-প্রাণে চাইলাম যারে তার সাথে মোর শোয়া-বসা,
মনের মিল হলে মনের জোরে প্রকাশ হয় ভালোবাসা,
মনে পুষি অহিংসা মনের ভিতর লুকিয়ে রাখি হিংসা,
বিদ্বেষীরা গোপনে বিদ্বেষ করে মনের বিষে মরে মনসা।
রূপচাঁদকে ধনভাণ্ডারে লুকিয়ে রাখতে চেয়েছিলাম,
সোনার খনি পাওয়ার পর সে অবহেলিত হয়েছে,
অষ্টধাতু গলিয়ে রূপবতীর জন্য ললন্তিকা বানাব,
চিন্তার কারণ নেই, রাজরোগে আমি আর রোগা হব না,
গুপ্তধন এবং গুপ্তব্যাধির গূঢ়তত্ত্ব মাত্র কয়েকজন জানে,
গূঢ়ৈষণার গূঢ়ার্থ জানার পর গুণ্ডার গুণ্ডি গুণ্ডিত হয়েছিল।

© Mohammed Abdulhaque
দয়া করে মতামত জানাবেন।
এটা কোনো চিরায়ত কবিতা নয়, এটা সত্যিকারের অমিত্রাক্ষর, মানে ফ্রিস্টাইল (freestyle)।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×