যে আমি যুদ্ধে যাওয়ার স্বপ্ন বুনিতাম
মৃত্যুর সাথে বাসর করিবার
প্রয়াস রাখিতাম ।
সেই শক্ত কঠিন পাথর পৃষ্ঠে
আড়চোখ টানা টানা দৃষ্টে
বিলিয়ে দিলি এ কোন করুণ অভিশাপ!
মায়ার স্রোতে ভাসছি,
নিভু নিভু সমগ্র জাহান, জ্বলজ্বল উত্তাপ ।
যে আমি সংসার বিমুখ
দু:খ প্রিয়, ছিলনা তৃপ্ত সুখ!
বাধন হারা, তাই ছুটত ডানা
দেখিতাম চেয়ে অগ্নি, সমুদ্র ফেনা
ডাগর পলকের নিক্ষেপণ বিধেঁ কেন দিলি?
সখি সর্বনাশ, হরণ করে নিলি ।
সখি সর্বগ্রাস, মরণ বুঝি দিলি ।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



