উলঙ্গতা সাহস নয়, নোংরামী। মাদক নেশা নয়, অপরাধ। পুরুষ কঠিন নয়, কারিগর। নারী দুর্বল নয়, মায়াবতী। গভীর অরণ্য প্রাণ নয়, নিরিবিলি। নগরায়ন দূষণ নয়, সামাজিকতা। মানুষ স্বার্থপর নয়, পরিস্থিতির স্বীকার।
আমরা যা দেখি তাই বাস্তবতা, স্বপ্ন থাকে মনে। রঙ্গ দেখা যায়, অনূভব করা যায়না লবনের মত। লবন শুভ্র কিন্তু দুধের কণা নয়, অনেক সময় যা দেখা যায় তা হয়না।
বক আকাশে উড়ে পাখায় ভর করে কিন্তু মেঘের তা দরকার হয়না কারণ তার বৈশিষ্ট্যটাই পাখা ছাড়াই শূন্যে ভাসা। যখন দেখলাম কোন খুটি নেই আকাশের, তখন জানলাম শুণ্যতার নাম-ই আকাশ।
শার্টের বুক চিড়া স্টাইল, বড় কোন স্টাইলিস্টের মাথা থেকে আসেনি ! তবু আধুনিক মানুষেরা সেই পুরাতন লোককেই অনুসরণ করে। কারণ ভূল কিংবা শুদ্ধ বলে সমাজ তাই জানে, যা জন্মের পর থেকে তাকে দেখানো হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



