জীবন কোন বাগান নয়, কঠিন পরিবেশ! প্রতিটি মানুষ এই চরণভূমির অতিথী, হোক সে ধনী কিংবা গরীব। এখানে সময়ের কাজ অসময়ে ফলালে কচু জন্মানোর সম্ভাবনা থাকে।
-
ভালো-খারাপ মানুষ, দুই পায়া বিবেক জাগ্রত প্রাণির সৃষ্টি। বোধহীন জন্তু ভালো-মন্দের ধার ধারেনা।
আমাদের মধ্যে যারা ফুটবল মাঠ সমান রাস্তা পেয়েও বিপদ জোন ডিঙ্গিয়ে গাড়ি চলাচলের সরল পথের মাঝ দিয়ে হাটে তারাই নির্বোধ অহংকারী।
-
বড় মন বলে কিছু নেই, দুর্বল হৃদয়ের সহণশীলতায় এখানে প্রাধান্য। সুস্থ জীবনের জন্য ভালো পাওয়া শর্ত নয়, ভালো থাকা আবশ্যক ! তবু গাভীর দুধ (পবিত্র এবং সস্তা) থেকে শুরু করে শুয়োরের গোশত (নোংরা বস্তু কিন্তু দামী) পর্যন্ত মানুষ চায় এবং চায়।
-
সংখ্যার আধিক্য চায় বলদে !
১০ পয়সার চেয়ে ১ টাকার মান বেশি যখন তার বোধে আসে তখন সংখ্যার বিচার ভূলে যায় বিজ্ঞজনে।
সুতরাং সারা দেশের সাধারণ অল্প জানা মুসলমানের চেয়ে একজন জানলেওয়ালা মোয়াজ্জিন কী শ্রেষ্ঠ নয় ?
-
পেটের ক্ষুধা ছাড়া অন্য কোন কষ্ট নেই, যা রয়েছে তা বিলাসিতা। হেরেমখানার বায়জি কিংবা দামী শরাবের চিন্তা পেটে ক্ষুধা থাকলে আসেনা।
-
গাজা টেনে রাজা হওয়া যায়না !
যারা হয়, তারা নির্বোধ বিড়াল। চর্ম চোখের আড়ালে এদের নয়নে মূর্খতার আবেশ জড়িয়ে রয় রস ছাড়া চুইঙ্গামের মত।

সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




