somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ -২০১৩; ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে সামুর সকল পাঠক, ব্লগার, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ২০১৩ সালের প্রথম দিন। বিদায় ২০১২, স্বাগত ২০১৩। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখ আজ পয়লা জানুয়ারি। সাল দু’হাজার তের। বর্তমানের পটপ্রেক্ষিতে প্রস্তাব, বাস্তবতার তাগিদেই যেন চিনে নিই আজ পয়লা জানুয়ারি, নতুন সাল দু’হাজার তের'র যাত্রা হল শুরু। স্বাগতম ২০১৩।


স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন।


সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন। পেছনটার অভিজ্ঞতায় প্রশ্নের অবতারণা জানা নেই, তেমন নিশ্চয় করেই বা কে জবাব দেবে সামনে রয়েছে কী? তবে কালসন্ধিক্ষণে এখন আমাদের বসবাস।


কালপরিক্রমায় নববর্ষ আসে নতুন আশা নিয়ে, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এমন প্রত্যাশায় উজ্জীবিত হয় মন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে আবাহন করে তাঁর কবিতায় লিখেছেন- " ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে/ উড়ে হোক ৰয়/ ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত/ নিষ্ফল সঞ্চয়""


অনেক হাসি-কান্না, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনায় মেশানো ঘটনাবহুল ২০১২ সালের শেষ সূর্য অস্ত গেছে কাল। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশা ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য। আর এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ২০১৩ সাল। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধির প্রত্যাশায়।


ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। ফেলে-আসা বছর জুড়ে দেশের ভেতরকার হাল হকিকত কেমনতর? তা আমাদের নিত্য দিনাতিপাতের সংবাদই তো জানান দেয়। সচেতন সবারই তা জানা। আমাদের যেমন আছে অর্জন তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতাগুলো আমরা কি কাটিয়ে উঠতে পারব নতুন বছরে? নতুন বছরে ব্যর্থতার গ্লানী থেকে মুক্ত থাকবেতো মানুষ? সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বেঁচে থাকে। নতুন বছর বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। স্বাগত ২০১৩ এটাই সকলের আশা।


বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। আর একান্ত করেই প্রার্থনা : নববর্ষের প্রথম দিবসে আসুক মঙ্গল-আশীর্বাদ দেশে-দেশান্তরে তাবৎ মানুষ-সাধারণের জন্যে। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর সুন্দরে বাঁচুন এই প্রত্যাশায়। হ্যাপি নিউ ইয়ার ২০১৩।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×