somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি লর্ড বায়নের জন্মবার্ষিকী আজঃ জন্মদিনে কবিকে শুভেচ্ছা

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যাক্তি ও ব্রিটিশ কবি লর্ড বায়রনের জন্ম দিন আজ। ১৭৮৮ খৃষ্টাব্দের ২২ জানুয়ারি (ডোভার, কেণ্ট) গ্রেট ব্রিটেনে জন্ম গ্রহণ করেন লর্ড বায়রন। তিনি ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বায়রন এবং তার দ্বিতীয় স্ত্রী (কার্ডিনাল বিটনের বংশধর এবং স্কটল্যান্ডের অ্যাবার্ডিনসায়ারের গাইট এস্টেটের উত্তরাধিকারিণী) ক্যাথরিন গর্ডন এর ছেলে। বায়রনের দাদা ছিলেন ভাইস অ্যাডমিরাল জন ফাউলউইদার জ্যাক বায়রন এবং দাদি ছিলেন সোফিয়া ট্রিভেনিয়ন। তার নানা স্কটল্যান্ডের জেমস এর বংশধর যে ১৭৭৯ সালে আত্মহত্যা করেছিল।


বায়রনের বাবা পূর্বে কারমার্থেন নামক এক বিবাহিত মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। পরে কারমার্থেন তার স্বামীকে তালাক দিয়ে বায়রনের বাবা জন ম্যাড জ্যাক বায়রনকে বিয়ে করেন। জন বায়রন যে কারণে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ওই একই কারণে তার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন অর্থাৎ তার অঢেল ধন-সম্পত্তির জন্য। বায়রনের বাবা স্কটল্যান্ডে তার দ্বিতীয় স্ত্রীর এস্টেট পাওয়ার উদ্দেশ্যে তার নামের শেষে গর্ডন যুক্ত করেন এবং তার নাম হয় জন বায়রন গর্ডন। কার্মারথেন দুই কন্যা সন্তান জন্ম দেয়ার পর মারা যান, যার মধ্যে একজন বেঁচে ছিলো। আর তিনি হচ্ছেন বায়রনের সৎ বোন অগাস্টা লেই। তার এক ভাই ছিল পঞ্চম ব্যারন বায়রন, যে দুষ্ট লর্ড নামে পরিচিত।


বায়রনের নাম সারা জীবন পরিবর্তন হয়েছে। জর্জ গর্ডন বায়রন, ৬ষ্ঠ ব্যারন বায়রন ইত্যাদি। তবে তিনি সাধারণত লর্ড বায়রন নামেই পরিচিত। সে মাঝে মধ্যে জৌলুস করে গাইটের জন বায়রন গর্ডন ব্যবহার করতেন। কিছু সময়ের জন্য বংশনাম জর্জ বায়রনও ব্যবহার করেন এবং এবার্ডিনে স্কুলে জর্জ বায়রন গর্ডন নামে নিবন্ধিত হয়েছিলেন। দশ বছর বয়সে সে ইংরেজ Barony of Byron of Rochdale এর উত্তরাধিকার পান এবং তিনি হন লর্ড বায়রন। এর ফলে তিনি তার দুইটি বংশনাম বাদ দেন। ১৮২২ সালে যখন বায়রনের শ্বাশুরি জুডিথ নোয়েল মারা যান তখন তার শ্বাশুরির অর্ধেক এস্টেটের উত্তরাধিকারী হওয়ার জন্য তার উইলে বায়রনের বংশনাম নোয়েল এ পরিবর্তনের প্রয়োজন হয়। তাকে মাঝেমধ্যে লর্ড নোয়েল বায়রন হিসাবে উল্লেখ করা হতো যেন নোয়েল তার টাইটেলের অংশ এবং একই ভাবে লর্ড বায়রনের স্ত্রীকেও মাঝে মধ্যে লেডি নোয়েল বায়রন নামে ডাকা হতো। লেডি বায়রন অবশেষে Barony of Wentworth এর উত্তরাধিকারিণী হন এবং তিনি হন লেডি ওয়েন্টওয়ার্থ। পরে তাকে সেন্ট ম্যারিলেবন প্যারিশ চার্চে খ্রিস্টধর্ম মতে তার নানা গাইটের জর্জ গর্ডনের নামানুসারে জর্জ গর্ডন বায়রন নাম দেয়া হয়।


লর্ড বায়রণ একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রীকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রীকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা Don Juan এবং Childe Harold's Pilgrimage, এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে She Walks in Beauty ।
তার বিখ্যাত রচনাবলীঃ
১। আওয়ার্‌স অফ আইড্‌লনেস (Hours of Idleness), ১৮০৭
২। ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্‌স (English Birds and Scotch Reviewers), ১৮০৯
৩। চাইল্ড হ্যারল্ড্‌স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), ১৮১২ - ১৮


বায়রন অপরিমিত অভিজাত জীবন-যাপন করতেন যার ফলে তার ছিলো প্রচুর ঋণ, বহুসংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক, তার সৎ বোনের সাথে অজাচারী যৌন সম্পর্কের গুজব এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। অনুমান করা হয় যে বায়রন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন। লর্ড বায়ন ৩৬ বছর বয়সে ১৮২৪ সালের ১৯ এপ্রিল গ্রীসের মেসলঙ্গি থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।
একনজরে লর্ড বায়রনঃ
1788 : Born in Dover, Kent, Great Britain.
1798 : Inherited the English Barony of Byron, thus becoming “Lord Byron”
1799 : Was enrolled in the school of William Glennie, an Aberdonian in Dulwich.
1801 : Was sent to Harrow.
1802 : Produced his first poetry, “Fugitive Pieces”.
1809 : Took his seat in the House of Lords.
1812 : Two sections of “Childe Harold's Pilgrimage” were published.
1815 : Married to Anne Isabella Milbanke at Seaham Hall, County Durham.
1816 : Byron left England, Visited Saint Lazarus Island in Venice.
1817 : His important book, “English Grammar and Armenian” was published.
1819 : Another book, “Armenian Grammar and English” was published.
1821-22 : Stayed at Pisa, finished Cantos 6–12 of his famous work, “Don Juan”.
1823 :Went to support the movement for Greek independence from the Ottoman Empire
1824 : Died due to violent fever.
সূত্রঃ The Famous People
Biography of Lord Byron
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×