somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ কর্তৃক দৈহিক নির্যাতনের শিকার দেশের ৭০ ভাগ নারীঃ পরিসংখ্যান নেই নারী কর্তৃক পুরুষ নির্যাতনের

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিন ইলেক্ট্রনিকস মিডিয়া (টেলিভিশন) ও সংবাদপত্রে প্রকাশিত খবরে নারীর প্রতি বৈষম্য, উৎপীড়ন, নিপীড়ন, শারীরিক নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, গণধর্ষণ. ধর্ষণ পরবর্তী হত্যা, সামান্য যৌতুকের জন্য স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন ঘটনা আমাদেরকে মধ্যযুগীয় বরবর্তাকে মনে করিয়ে দেয়। বাংলাদেশের নগরাঞ্চল থেকে শুরু করে গ্রামে সময় ও স্থানভেদে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, অন্যায়কে অধীনস্থ (প্রতিষ্ঠা করা) করে রাখার প্রবণতা, শোষণের মনোভাব, সামগ্রিকভাবে নারীর প্রতি বৈষম্য উৎপীড়ন, নিপীড়ন ও নির্যাতন সমাজজীবনকে বিশেষভাবে প্রভাবিত করে আসছে।


যুব সমাজের মধ্যে জীবনমুখী শিক্ষার অভাব ও পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণের কারণে দেশে পরকীয়ার ঘটনা বাড়ছে। এর শিকার হচ্ছেন নারী-পুরুষ উভয়ই। গুটি কতক নষ্ট নর-নারীর কারণে সমাজ হয়ে উঠছে বিষাক্ত।বিশেষজ্ঞরা বলছেন, দেশে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই পুরুষ স্ত্রী বা তার পরিচিতদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন। দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতাবিষয়ক শিক্ষা, গণমাধ্যমে সুষ্ঠু প্রচারযোগ্য অনুষ্ঠান ও পারিবারিক মূল্যবোধ তৈরির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পাশ্চাত্যের মতো আমাদের দেশেও পারিবারিক সম্পর্কে ভাঙন ধরবে।


বাংলাদেশের যুব সমাজের ওপর আচরণগত বেইজ লাইন সার্ভে শীর্ষক গবেষণার তথ্যমতে, বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে ষাটের দশকের তুলনায় বর্তমানে বিবাহবহির্ভূত ও বিবাহপূর্ব অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পরিমাণ তিনগুণ বেশি। বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে তিনজনকেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। স্ত্রীর পরকীয়ার কারণে এসব নির্যাতনের ঘটনা ঘটছে। পরকীয়াকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলেও অনেক ঘটনাই থেকে যাচ্ছে অন্তরালে। তবে এর বিপরীত চিত্রও রয়েছে।


পরকীয়ায় শুধু নারী নয়; নির্যাতনের শিকার হচ্ছেনপুরুষও। নারী নির্যাতনের খবর ফলাও করে প্রচার করা হলেও অনেক ক্ষেত্রে অজানা থেকে যায় পুরুষ নির্যাতনের কথা। লোকলজ্জা ও সামাজিক মূল্যবোধের কারনে অজানাই থেকে যায় লোমহর্ষক ও চাঞ্চল্যকর স্ত্রী ও তার বন্ধু কর্তৃক পুরুষ নির্যাতনের কাহিনী। আবার নারী নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইনের সুযোগে পুরুষকে ফাঁদে ফেলছেন ক্নো কোন নারী। অনেক পরিবারে নারী কর্তৃক অনেক পুরুষ প্রতিনিয়ত নির্যাতিত হয়ে চলছে যা দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রকাশিত হয়না।


জরিপের তথ্য মতে দেশের ৭০ ভাগ নারী পুরুষ কর্তৃক নির্যাতিত হলেও কত ভাগ পুরুষ নারী কর্তৃক নির্যাতিত হয় তার সঠিক কোন পরিসংখ্যান নাই। পুরুষ তার সামাজিক মর্যাদা ও আত্মসম্মান বজায় রাখার এমনকি জীবনে নাশের হুমকির মূখে প্রতি নিয়ত নির্যাতিত হয়ে চলছে।


অনেক নারী স্বামী থাকা সত্বেও পরকীয়ায় পতিত হয়ে নষ্ট করছে সামাজিক ও পারিবারিক জীবন। হুমকির মুখে ঠেলে দিচ্ছে সন্তানদের ভবিষ্যৎ। উপরন্ত নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষকে করে রেখেছে তাদের অনুগত ভৃত্য। এসব প্রতিরোধে সচেতনতা এবং প্রতিরোধের অভাবে উৎপীড়ন, নিপীড়ন ও নির্যাতন পুরুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।


নারীর প্রতি নির্যাতন রোধে নারী নির্যাতন বিরোধী আইন প্রনয়ণ করা হয়েছে। সভা সমাবেশ মানব বন্ধনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে সতঃর্স্ফৃত ভাবে অংশগ্রহণ করছে পুরুষ। নারীর প্রতি সহিংস কোন ঘটনায় নারীদের চেয়ে বেশী সোচ্চার হয়েছে পুরুষ। এটা খুবই ভালো লক্ষণ। আইনের অধিকার সকলের জন্য সমান। আইন অন্ধ সে নারী পুরুষ বিচার করেণা। সুতরাং নারী নির্যাতন বিরোধী আইনে শুধু পুরুষকে সাজা দিবে আর নারী থাকবে ধরা ছোঁয়ার বাইরে তা কখনোই কাম্য হতে পারেনা। নারী নির্যাতন বিরোধী আইনের সাথে সাথে পুরুষ নির্যাতন বিরোধী আইন প্রনয়ণ এখন সময়ের দাবী। যে অন্যায় করলে পুরুষকে সাজা দেওয় যাবে সেই একই অন্যায়ের জন্য নারী থাকবে ধরা ছোঁয়ার বাইরে তা কখননোই কাম্য হতে পারেনা।


আমরা চাই নির্যাতিত সকল পুরুষ একই আইনের ছায়া তলে আসার সুযোগ পাক। অথবা নারী নির্যাতন বিরোধী আইনের পাশাপাশি প্রনয়ণ করা হোক পুরুষ নির্যাতন বিরোধী আইন যেখানে পুরুষ নির্যাতনকারী নারী শাস্তি এড়াতে না পারে। তা না হলে নারী নির্যাতন আইনের অপব্যবহার করে নারী হয়ে উঠবে দুঃসাহসী অনুপ্রাণিত হবে পুরুষ নির্যাতনে। নারী পুরুষের সমান অধিকারের এই সময়ে চাই সত্যিকারের সামঞ্জস্যপূর্ণ বিধান যাতে সুরক্ষিত থাকবে নারী পুরুষ উভয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×