somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা কবিতার অনন্য পুরুষ কবি ফজল শাহাবুদ্দীনের ৭৭তম জন্ম দিনে শুভেচ্ছা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা কবিতার অনন্য পুরুষ কবি ফজল শাহাবুদ্দীনের ৭৭তম জন্ম দিন আজ। ১৯৩৬ সালের ৪ঠা জানুয়ারি তিনি কুমিল্লা জেলার নবীনগর উপজেলাধীন নিজ বাড়ি শাহপুরে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা কাজী তাজিমউদ্দিন আহমদ। ফজল শাহাবুদ্দীন বাংলাদেশের প্রধান কবিদের একজন। তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। ১৯৬২ সালে তিনি জগন্নাথ কলেজ স্নাতক ডিগ্রি লাভ করেন।


পুরনো ঢাকায় শৈশব ও কৈশোর কাটানো এ কবির বেড়ে ওঠা অনেকটা কবিতার মতোই। এই কবি আধুনিক বাংলা কবিতায় একটি পৃথক পৃথিবী ও একান্ত জগত রচনা করেছেন। পঞ্চাশের দশকের এই কবি দীর্ঘদিন থেকে যুক্ত আছেন বাংলা কবিতার সাথে। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন।


বাংলাদেশের পিরিওডিক্যাল পত্রিকার জনক ফজল শাহাবুদ্দীন সাপ্তাহিক বিচিত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কবি ফজল শাহাবুদ্দীন ছিলেন দৈনিক পাকিস্তান ও পরবর্তীতে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক। সম্পাদনা করছেন বাংলাদেশের একটি প্রধান কবিতা পত্রিকা ‘কবিকণ্ঠ’। এছাড়াও তার সম্পাদনায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে 'বিচিত্রা', 'বিনোদন', 'নান্দনিক' 'সমারোহ' প্রভৃতি পত্রিকা।


ফজল শাহাবুদ্দীন তাঁর কবিতায় এক শরীরী ব্যঞ্জনার সাথে যুক্ত করেছেন এমন এক আধ্যাত্মিক চেতনা যা সা¤প্রতিক বাংলা কবিতায় একটি নতুন সুর সংযোজিত করতে পেরেছেন। তাঁর কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায অনূদিত হযছে। কবিতার জন্য অন্যতম স্বীকৃতি 'বাংলা একাডেমী' (১৯৭৩) পদক এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'একুশে পদক' (১৯৮৮) অর্জনকারী ফজল শাহাবুদ্দীনের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৭।


তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে- তৃষ্ণার অগ্নিতে একা (১৯৬৫); অকাঙ্ক্ষিত অসুন্দর (১৯৬৬); আততায়ী সূর্যাস্ত (১৯৭৫); অন্তরীক্ষে অরণ্য (১৯৮০); সান্নিধ্যের আর্তনাদ (১৯৮৩); আলোহীন অন্ধকারহীন (১৯৮৪); সনেটগুচ্ছ; অবনিশ্বর দরোজায়; আমার নির্বাচিত কবিতা; হেনীল সমুদ্র হে বৃক্ষ সবুজ; লংফেলোর নির্বাচিত কবিতা; দিকচিহ্নহীন; ছিন্নভিন্ন কয়েকজন; জখন জখম নাগমা; Selected Poems; Solitude; Towards the Earth; বাতাসের কাছে; ছায়া ক্রমাগত; নিসর্গের সংলাপ; পৃথিবী আমার পৃথিবী; ক্রন্দনধ্বনি; ক্রমাগত হাহাকার উল্লেখযোগ্য।


আজ এই কবির জন্মদিন, জন্মদিনে তার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×