উপমহাদেশের বিখ্যাত জননেতা শেরেবাংলা একে ফজলূল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপমহাদেশে যে কয়জন গুণী রাজনীতিবিদ ও জননেতার জন্ম, তাদের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শেরেবাংলা। যিনি গণমানুষের প্রিয় হক সাহেব। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বাকেরগঞ্জ জেলায় (বর্তমান ঝালকাঠি) সাতুরিয়ার নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। তাঁর পৈতৃক নিবাস বরিশাল শহর থেকে ১৪ মাইল দূরে বানারীপাড়ার চাখার গ্রামে। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ ওয়াজেদ এবং মায়ের নাম সৈয়দন্নেসা খাতুন। তার পিতা ছিলেন বরিশাল বারের একজন সুখ্যাত আইনজ্ঞ।
এ প্রতিভাবান রাজনীতিবিদ ১৯১৮-১৯১৮ সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারি ছিলেন ১৯১৮ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ দিল্লি সেশনে সভাপতিত্ব করেন। তিনি ১৯২৯ সালে স্যার আবদুর রহিমকে সাথে নিয়ে ‘প্রজা পার্টি’ নামক দল গঠন করেন। ১৯৩৫ সালে ‘কৃষক প্রজা পার্টি’ (কেপিপি) নামে রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে জমিদারি প্রথা ও রেয়াতব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন জনসমর্থন লাভ করে অতি অল্প সময়ের মধ্যে। ১৯৩৫ সালে ফজলুল হক কলকাতার প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। ১৯৩৭ সালে সম্মিলিত মুসলিম পার্টির ব্যানারে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ৩৯টি সিট লাভ করেন। পরের বছর তিনি মুসলিম লীগে যোগ দেন এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত। এই মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৯ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন। হাইকোর্টের পশ্চিম পাশে তার মাজার অবস্থিত। গণমানুষের প্রিয় হক সাহেব এর ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ।
উপমহাদেশের বিখ্যাত জননেতা শেরেবাংলা একে ফজলূল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
মহান এই নেতা সম্পর্কে আরো জানতে ক্লিক করু্ন
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন