বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তীর ১৮০তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা
২১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত এবং 'ভোরের পাখি' বলে খ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী। আধুনিক রোমান্টিক কবিতা নিয়ে তিনি বাংলা সাহিত্যের জগতে হাজির হয়েছিলেন যখন বাংলা সাহিত্যে চলছিল মহাকাব্যের ঘনঘটা। অতি অল্পকালের ভিতরে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে নিবিড় অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতিকবিতার ধারা চালু করেন। প্রথাগত ধারার বাইরে কোন কাজ করলে শুরুতে সমাজে তার গ্রহনযোগ্যতা থাকেনা। এটাই সমাজের নিয়ম। এই বিশুদ্ধ কবিও পরেছিলেন এমনই বিপাকে। তার রচিত সারদামঙ্গল, প্রেমপ্রবাহিণী, বঙ্গসুন্দরী প্রভৃতি কবিতার বই বাংলা কবিতাকে নতুন ধারায় প্রবাহিত করে । তার আবেগের ঘনমেঘে আচ্ছন্ন হয় পাঠকও। এগুলো প্রথাগত ধারার সঙ্গে যায় না । তিনি হয়ে ওঠেন বাংলা ভাষার প্রথম খাপ-না-খাওয়া কবি।নিজের অজান্তেই তিনি শুরু করেছিলেন আধুনিক গীতিকবিতার নবযুগ। ভোরের পাখি খ্যাত গীতি-কবি বিহারীলাল চক্রবর্তীর আজ ১৮০তম জন্মবার্ষিকী।
১৮৩৫ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।গীতি কবি বিহারীলাল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন