প্রখ্যাত অভিনেতা,আবৃত্তিকার এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা,আবৃত্তিকার এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। তিনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। সৈয়দ হাসান ইমাম শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য তিনি সিকোয়েন্স পুরস্কারও লাভ করেন। ১৯৩৫ সালের এই দিনে ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব সফল সংগঠক ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম। হাসান ইমাম মাত্র দুই বছর বয়সে তাঁর বাবাকে হারান। সৈয়দ হাসান ইমাম ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যনত্ম বর্ধমান রাজ কলেজে এবং ১৯৫৪ থেকে ১৯৫৭ সাল পর্যনত্ম বর্ধমান টেকনিক্যাল কলেজে অধ্যয়ন করেন। ছাত্র জীবনেই তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। আজ এই গুণী অভিনেতার ৮০তম জন্মবার্ষিকী। জন্মদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা।
প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এ্খানে 
বিঃদ্রঃ বিগত বছরগুলোতে পত্রিকা মাধ্যমে জানতাম এই গুণী নাট্যাভিনেতার জন্মদিন ২৯ জুলাই। কিন্তু আজ ২৭ জুলাই চ্যানেল আইয়ের "তারকালাপ" অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমামকে নিয়ে তাজ জন্মদিন পালন করা হলো। সাথে ছিলেন তার সহধর্মিনী লায়লা হাসান। সুতরাং তাঁর জন্মদিন নিয়ে বিভ্রান্তি দূর হলো।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।
লেখাটি পড়লে মনে হয়, তিনি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন