(উৎসর্গ সহব্লগার কষ্টের রাণী )
আকাশটা মেঘের চাদরে ঢাকা থাকনা যতই...
রবির আলো আসবে সেখানে আগের মতই।
নীরবে নিভৃতে সে আলো রাঙ্গাবে সবার মনের ঘর
বেশিদিন দূরে নয় যখন মনের মানুষ হবে না পর।
আবেগে নির্জনে কাছে থাকাই জীবন নয় ....
মানুষ মানুষে, আপন হতে আপনার হয়।
এসো সব ভুলে আমরা একি গানের সুর হই ...
চুল খুলে পথে নেমে জীবনের স্বাদ বুঝে নেই।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





