
মনে হয়, ভুল করে পেয়েছিনু তারে
হঠাৎ করে হারিয়েছি , কোন এক ঝড়ে।
সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে
পরাণ পাখিটা আজ, পরাণের শূন্যতা দিয়ে,
হৃদয়ের ক্ষত টা ক্রমাগত বাড়ে
উড়ে গিয়েছে সে বহু দূরে।
ভালবেসেছিনু তারে, অন্ধ বালকের মত করে
এ হৃদয়ের ডাক খানি, শুনেও শুনতে পাইনি সে
বধির বালিকার মত করে।
চলে গিয়েছে সে আজ বহু দূরে,
রেখে গেছে শুধু এই পাগল টারে।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




