
অপদার্থ ভেবে ডাষ্টবিনে দিলে ফেলে
সেদিন নিদারুন-নিরুপায় আমি শুনেছিলাম,
হৃদয় ভাঙ্গার বোবাকান্না ___
রোবটের মত অনুভুতীহীন হয়ে দাঁড়িয়ে।
কেনই বা হারিয়ে গেলে এই অবেলায়?
ক্রমাগত বাড়ছে যত হৃদয়ের ক্ষত।
সেদিন হতে , এ আত্নাকে রেখেছি ঢাকা মেডিকেলের হিমঘরে
হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে___;
ফের দেখা হবে কিনা জানিনা !!!
খুঁজছি মরুভুমির এক প্রান্ত হতে আরেক প্রান্তে,
কত দিবা-নিশি ক্ষয়ে বয়ে গেল !!!
তবুও অপেক্ষায় রবো আমি অনন্তকালের প্রহরী হয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



