অনুভূতির শব-ব্যবচ্ছেদ
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা তুমি কি ,
আমার জীবনের ধূসর কোন আলোর অস্তিত্ব,
না প্রতিটি স্নায়ুতে ছড়িয়ে পড়ে থাকা কোন দুঃস্বপ্ন,
কিছু বাদামী, কিছু সবুজ,কিছু অস্পষ্ট ধূসর স্মৃতির
অন্তরালে লুকিয়ে থাকা অস্তিত্বহীন কোন অস্তিত্ব?
যেদিন তুমি আমার অনুভূতিগুলোর এনেস্থেসিয়া ছাড়াই
শব-ব্যবচ্ছেদ করে চলে গেলে নীরবে,
সেদিন কিছু শব্দের ইন্দ্রজাল সৃষ্টি করে, এ হৃদয়ের মাঝে কিছু মায়ার জন্ম দিয়ে,
নিরুদ্দেশ হলে নিঃসীম অন্ধকারে
আবার হারিয়ে গেলে কালের অতল গহ্বরে। তবুও কল্পনার জগৎ হতে বাস্তবতার দুয়ারে, তোমার অস্তিত্বের
অলীক কোন আপেক্ষিক ত্বত্তের সন্ধানে, এ যেন রহস্যময়ী কিঞ্চিৎ অস্পষ্ট ধাঁধাঁর আড়ালে,
তোমার রক্তহীন,চিবুক মুখ আর বড় গোলাকার লালাভ ধূসর সেই চোখ ।
আজও ভেসে ওঠে বারে বারে এ হৃদয় পিঞ্জিরে এতো জল্পনা- এতো কল্পনা মাঝেও কিছু অলীক স্বপ্নের বিভোরে
দিগন্তের ওপারে সূর্যের কিনারে
বিপদ আসন্ন জেনেও তবুও এ আত্মা গিয়েছিল
তোমার কাছে নিরাপদ আশ্রয় খোঁজে ।
ইন্দ্রিয় জয়ের অনুভূতি মস্তিষ্কের নিউরনগুলো
এলোমেলো ঝড়ের গতিতে ছুটতো-
এ যেন এক বিশ্ব জয়ের অনুভুতি!।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন