অপেক্ষা তোমার
২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা,চিরায়ত, নিরন্তর
শুধুই অপেক্ষা তোমার।
চাতকের ন্যায় তৃষিত হৃদয়ে
অবিরাম হাহাকার,
মরুর বুকে যেন
বৃষ্টির অপেক্ষার, হয়না অবসর।
অাসুক ওগো প্রিয়
সেই শুভক্ষণ, তোমাকে দেখার। প্রিয়তম,উত্তল জলধির তীরে
যেন অনন্তকাল হেঁটে চলা।
তরঙ্গের উচ্ছলতা নিয়ে
বুকে-মুখে তোমার কথা বলা।
জানি, এ তোমার অামাকে নিয়ে
মধুময় ক্ষনিক কোনো খেলা;
দেখা দেবে তুমি, হে প্রিয়তম
খেলা শেষে, শেষ হলে এই বেলা। বড় ভয় হয় মনে
সেই শুভক্ষণে, যখন হবে দেখা;
তোমার অজস্র গুনগ্রাহী মাঝে
অামায় তুমি রাখবে কি দূরে একা?
হোক না সে দূরে থেকে
তবু একবার, শুধু একবার হোক দেখা।
পূর্ণতা যাক পেয়ে তৃষিত হৃদয়
যেথায় শুধুই, শূন্যতা জমা রাখা।
জানি, সেদিন সে মিলন উদ্যান
তোমার অালোয় উদ্ভাসিত হবে।
অজস্র, অগনিত চোখ সে অালোয়
কোটিবর্ষ অপেক্ষার তৃষ্ণা মেটাবে।
অকুন্ঠ বিশ্বাস জমা এ হৃদয়ে
অজস্র চোখের মাঝে, অামার চোখও রবে।
সেদিন হৃদয়, ধমনি, শিরা, উপশিরা
প্রতিটি রক্ত কণিকা সে অালো ধরে নেবে।
শুধুই অপেক্ষা সেই শুভ লগন
তোমার প্রকাশের অাগত সেই ক্ষণ,
প্রিয়, প্রিয়তমা, তোমাকে দেখার লাগি
তৃষিত অামি, তৃষিত এই দেহ-মন। ছবিঃ নেট ।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন