প্রিয় ব্লগ বন্ধু, বড় ভাই, ছোট ভাই এবং ছোট বড় সব আপুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার নতুন তৈরি করা ব্যান্ডের একটা গান। প্রথমেই দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে ব্যান্ডের নামটা এখনি প্রকাশ করতে পারছিনা কিছু টেকনিকাল সমস্যার কারনে।তবে আশা করি আগামি পহেলা বৈশাখে হাজির হতে পারবো আপনাদের সামনে পুরু আইডেন্টটিটি নিয়ে । একি সাথে স্পন্সর এর অনুমতি সমস্যার কারনেও গানের কিছু অংশ দিতে পারলাম। তবু যেটুকু দিয়েছি তাতে আশা করি আমাদের অনূভুতি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। গানের মূল কপি না এইট,এটা হল ডেমো ভার্সন। সামন্য কিছু এডিটেশন বাকি আছে।তাই মূল কপি দিলাম না।
আর আমরা চেষ্টা করেছি গানটা লাইভ ইনসট্রুমেন্ট ব্যাবহার করে করতে আমরা কোন সিনথেটিক সফটওয়ার ব্যাবহার করি নি। কারন আমরা বিশ্বাস করি সফটওয়ার কখনো মানুষের ফিল দিতে পারে না।
আমাদের ব্যান্ড লাইনআপঃ
ভোকালঃ শাহিন
লিড গিটারঃ রাইসুল সাগর
কিবোর্ডঃ রাজা
বেজ গিটারঃ রবিন
ড্রামঃ মিজান
গানটির মিডিয়াফায়ার লিংকঃ http://www.mediafire.com/?g5puc9ub4pgy5hh
গানটির কথাঃ
মূল শিরোনামঃ একা......
আমায় একা করে চলে সে
যেতে পারেনা পারেনা!!
চোখে চোখ রেখে বলেছিল
হাতে হাত রেখে বলেছিল
তুমি শুধু আমার কারো নও ।।
সুখের আশা দিয়ে হারিয়ে গেছো তুমি
কোন আঁধারের অন্তরে,
রেখে গেছো শুধু স্মৃতিটুকু ফেলে
হৃদয়ের বন্দরে ।।
এখন আমি কেঁদে বেড়াই
বুক ভরা শুধু তৃষ্ণা নিয়ে!!!
দু'হাত ধরে কি বলেছিলে
মনে পড়ে না ?
নাকি ভুলে গেছো চিরতরে
আমায় একা করে,
এখনো কেন রই তোমারি আশায়?
তুমি আমার কারো নও ।।
(স্পন্সরের অনুমতি জনিত টেকনিকাল সমস্যার কারনে কথা এবং গানের দ্বিতীয় অন্তরা দিতে পারলাম না বলে দুঃখিত)/#
আশা করি গানটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আর কোন ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা তা জানালেও অনেক অনেক কৃতার্থ হব।
সবার জন্য শুভকামনা। এ্যালবাম বের হলে আশা করি আপনার কিনবেন এবং আমাদের চলার পথকে আরো সুগম করবেন। সকলের সহযোগিতা, স্নেহ মায়া মমতাই আমদের এগিয়ে নিতে পারে সূদুর ভবিষ্যতে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ের গানে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



