![]()
মাননীয় এবং মাননীয়া মডারেটর
সামু আমার মামু ব্লগ
বিনিত নিবেদন এই যে, আমি একজন নতুন ব্লগার। আমি আপনাদের অন্যান্য ছুপার ব্লগারদের মত লিখিতে না পারিলেও চেষ্টা করিতেছি
এইটাকে গল্প ভাবিবেন না, ইহা আপনার প্রতি আমার তেল সমৃদ্ধ একখানা দরখাস্ত। প্রচুর তেলতেলা দরখাস্তের কারন দেশের সবখানে এখন তেলতেলা পরিস্থিতি বিরাজ করিতেছে। এতো এতো তেল যে খানিক ডরাইতেছি কখন জানি আবার আমেরিকা তেলের সন্ধানে এই ভাগা অভাগা বঙ্গ জাতির উপর হামলা করিয়া বসে। কোথায় নেই এই তেল সংসদ(যেখানে এখন গালি ফ্রিতে পাওয়া যায়) থেকে রাজপথ, অফিস আদালত থেকে ব্লগ ফেইসবুক এমনকি জীবন বাঁচানু হাসপাতাল গুলোতেও বাকি ব্যাখ্যায় এখন আর গেলাম না। যাইহোক, অধমের এই তেলতেলা দরখাস্ত আর লম্বা না করি। তাতে আবার বেশি তেলের কারনে, এই গরমে আমাশয়, কলেরা এমনকি ডায়রিয়াও হতে পারে। গতকালের রিপোর্ট অনুযায়ী এই সব রোগের জন্য করা সংশ্লিষ্ট হাসপাতাল গুলোতে পর্যাপ্ত জায়গা নাই। তাই আজকে আর এর বেশি তৈলাক্ত না করে ছাপানুর বিনিত অনুরোধ জানিয়ে বিদায় নিলাম।
বিনিত তেলতেলা নিবেদক
সাগর উন্মাদ( কোন এককালে আছিলাম আর কি
বিঃদ্রঃ ইহা একটি রম্য দরখাস্ত। কারো জীবনের সাথে ডাইনে বামে, চামে চিকনে, উপরে নিচে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কিনা বলে।
আঃটঃ অনেক পর আজ একটা রম্য রচনা লিখতে বসছিলাম, থিম রিভিও দিলাম এটা আসলটা আসিবে খুব শিগরী। শুভকামনা সবার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



