সবাই বাংলাদেশের বড় বড় সমস্যা নিয়ে লিখছে আমি একটু ছোটখাট বিষয় নিয়েই লিখি। ভাত আমাদের প্রধান খাদ্য। আমরা যতই ফাস্টফুড, পিঠা, মিষ্টি কিংবা অনান্য খাবার খাইনা কেন কোনটাই আমাদেরকে ভাতের অভাব পূরণ করতে পারে না। বিশেষ করে প্রবাসী ভাইরা এটা ভাল জানেন, ওখানে সামান্য ভর্তা ভাতের জন্যো মনটা আনচান করে উঠে। এখন অবশ্য প্রায় সব দেশেই বাংগালী হোটেল হয়ে গেছে। আমি কৃষি বিশেষজ্ঞ নই, এ ব্যাপারে আমার কোন জ্ঞানও নাই। এই সামান্য কিছু ধারণা নিয়ে লিখতে বসেছি ভূল হলে ক্ষমা করবেন। ধান উতপাদন করার জন্য ধানের ছোট চারা লাগাতে হয়, একে বলা হয় গাছি। এ বছর এই গাছি এর মুল্য আশঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে। মুল্য শুধু বেড়েই যায়নি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে ও আয়ত্বের বাইরে চলে গেছে, এবং পাওয়াও যাচ্ছে না। আমাদের এলাকায় ধান ব্যতিত অন্য কোন শষ্য এর আবাদ হয় না। কিন্তু গাছি এর দাম বৃদ্ধি, সার এর দাম বৃদ্ধি, মজুরি এর দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম ও তেলের দাম বৃদ্ধি এর কারণে সেচের মুল্য বৃদ্ধি। একারণে আমাদের এলাকার কৃষকগণ ধান চাষের প্রতি আগ্রহ হারিয়ে অন্যান্য ফসলের দিকে আগ্রহী হয়ে পড়েছে। এ অবস্থা যদি দেশের অন্যান্য অঞ্চলেও হয় তাহলে ধান এর মুল্য যে কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বলার মত নয়। সময়মত সরকার পদক্ষেপ নিলে হয়তোবা এসব এড়ানো যেত। কিন্তু এখন চুপচাপ দেখা ছাড়া দেখার কিছু নাই। দেশ এর পরিস্থিতি এখন আমাদের কাছে এমন হয়ে গেছে যে কোন কিছুই আমাদের আশ্চর্য করতে পারে না, সবই স্বাভাবিক লাগে, যেন এমনটা না হলেই আশ্চর্য হতাম।
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।