বেদনা এক আশ্চর্য শস্য
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেদনা তো এক আশ্চর্য শস্য, জানো না তুমি? নিশ্চয়ই জানো। তবু কেনো পরানসাগর থেকে নোনাজল আনো? কোথায় আনন্দ পৃথিবীতে, এ কেবল ক্ষণিক বেদনাশূন্যতা। আর বেদনা ছাড়া মানুষজন্ম কী দিয়ে পাবে পূর্ণতা। তীব্র আনন্দসঙ্গম থেকে সুন্দর সন্তান---সে কি নয় বেদনার মণিহার? ঝিনুকের মুক্তো তো বটে তার বেদনারই সারাৎসার।
বেদনা এক আশ্চর্য শস্য, তুমি তো জানো। এই বীজ প্রবাহিত আমাদের আদিমাতাপিতা থেকে। তারপর থেকে তাদের প্রতিটি উত্তর-নারীপুরুষ যুগপৎ এই শস্যের আধার ও আধেয়। তারাই বীজ, তারাই বৃক্ষ, তারাই শস্য এবং তারাই একে করে রোপণ ও মাড়াই।
কিন্তু আদিতে কে দিল এই অন্তহীন বেদনাবীজ? সে কি নিদয় ঈশ্বর, নাকি সদয়া প্রকৃতি? থাক এসব গতস্য শোচনা নাস্তি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন