somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকৃত আত্মার পৃষ্ট-পোষক (ধারাবাহিক উপন্যাস)

০২ রা জুন, ২০১৬ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবারক অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল, ছেলে মেয়েকে শহর মুখি করতে হবে।ছেলে-মেয়ে শহরমুখী হলে বাস্তব সমাজের মুখোমুখি হবে,তখন ওরাই ওদের পথ চিনে নিতে পারবে। আর এ ক্ষেত্রে যতটুকু সাহায্য সহযোগীতা দরকার, মোবারক তা করবে।মোবারক তার পরিকল্পিত চিন্তাধারা বাস্তবে রুপ দেওয়ার সিদ্ধান্ত নিল।মোবারকের এই ভাবনার উৎস, শহরের কেন্দ্রস্থলে ছয় কাঠা জমি। দুই ভাইয়ের সংসার অলাদা হওয়ার পর এলাকার চেয়ারম্যানের কাছ থেকে জমিটুকু তার কেনা।মোবারক এ ব্যাপারে স্বেচ্ছায় হেদায়েতের সাথে আলোচনা করল।মোবারক বলল, আমি শহরে ঘর তুলে থাকার ব্যাবস্থা করে দিচ্ছি, তোমরা সেখানে থাকবে,বাড়ি তৈরি হলে তোমার চলার ব্যাবস্থা করে দিব।হেদায়েত ঘাড় নেড়ে বলল, জ্বী আব্বা।রাতে হেদায়েত মাছুমাকে বিষয়টা জানাল।মাসুমা খুউব খুশি, শ্বাশুড়ির সাথে তার সম্পর্ক খুবই খারাপ। বেশ কদিন ধরে হেদায়েতের বাচ্চাটার জ্বর, ডাক্তার নিয়মিত দেখে তবু জ্বর আসে আর যায়।বাচ্চার শরীর শুকিয়ে শ্রী হীন, হেদায়েতের খুউব কষ্ট হয়।হেদায়েত স্ত্রীকে বললো বাবুকে ভাল ডাক্তার দেখানো দরকার,আব্বাকে বলে কালকেই বড় ডাক্তারের কাছে নিয়ে যাব।পরদিন হেদায়েতের শিশু বাচ্চাকে ডাক্তার দেখানো হল।হেদায়েত ঔষধ পত্র নিয়ে বাড়ি ফিরল।ঠিকমত সেবা যত্ন চলতে থাকল।কিন্তু রোগের কোন প্রতিকার হলনা।ঘরের মধ্যে বাচ্চা শিশুর এই রুগ্ন শরীর হেদায়েত কে ভীষন পীড়া দেয়।এর কিছু দিন পর হটাৎ করে হেদায়েতের শিশু বাচ্চাটা মারা যায়।বাড়িতে শোকের মাতম, পুত্র শোকে মাসুমার আহাজারী,পাড়া প্রতিবেশি তাদের সান্তনা দিচ্ছে, হেদায়েত জনতার ভিড় থেকে একটু দুরে, কৃষি কাজের সামগ্রী রাখার ঘরের পেছনে লুকিয়ে নিথরে কাঁদতে লাগল, পৃথিবী তার কাছে মরু উদ্যান। হেদায়েতের মনে হতে লাগল, তার পুত্রের অকাল মৃত্যুর জন্য সেই দায়ী।যথাযথ উপার্জনের ব্যাবস্থা আর সঠিক চিকিৎসা করালে তার পুত্রের এই অকাল মৃত্যু হতনা।চোখের সামনে কঙ্কাল সার দেহ নিয়ে পুত্রের করুন মৃত্যু হেদায়েতকে পুড়িয়ে ছাই করতে লাগল।আনোয়ারা নাতির শোকে কান্নার মাতম তুলেছে, সে কান্নার ধরন, প্রকৃতি তার মত। মোবারক বাড়ির বাইরে একটা গাছের নিছে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে।লাশ দাফন সম্পন্ন হল, দিন গড়িয়ে রাত হল, বিভিষীকা নিথর কালো অন্ধকারে হেদায়েতের ঘুমহীন চোখে অশ্রু খেলা করে। রাতের নিস্তব্ধতা যেন হেদায়েতকে গ্রাস করতে চায়। হেদায়েতের হৃদয় যেন চিৎকার দিয়ে বলছে;

আমাকে করো না গ্রাস
আমি মুক্তির স্বাধ থেকে চীর বঞ্চিত আছে শুধু দ্বীর্ঘশ্বাস
আমি আজন্ম দুঃখী
সুখ খুঁজি মিছি
বাঁধিছিনু ভবে বাসা
মহাপ্রলয়ঙ্কর নিষ্ঠুর বেগে ধাওয়ায়ে এসে ভষ্ম করিছে ভাষা
আমি শোষিত, আমি নিষ্পেষিত,কলঙ্কিত আমার হৃদয়
তপ্ত দহনে ঝলসানো আমি, ছুটি মিথ্যে ভবের নেশায়
আকড়ে ধরিনু যা, ভাঙল সবই তা
আশা হারিয়ে নিরাশার মাঝে ভাষে আমার গা
আমি রুষ্ঠ চিত্তে চিতার দহে হচ্ছি নিয়ত ভষ্ম
সমস্থ আশা নিরাশা, দেখি হেথায় রয়েছে কষ্ট
তকদীর হেথা নিষ্ঠুর তথা পোড়ায় চিতার দহে
অবিনাশি দুঃখ বেদনার বীণায় বাজে রহে রহে।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×