somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুলের খোলা চিঠি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় শুভ্র,
কেমন আছো???? আশা করি মতিউর রহমান আর দেশের সকল আঁতেলের দোয়ায় ভালোই আছো।আমি কেমন আছি???? তার উত্তর তো আমার চেয়ে তোমারই ভালো জানার কথা।
মনে আছে শুভ্র,আজ থেকে প্রায় ১০/১২বছর আগে আমি যখন মাঠে বল টোকাতাম,তখন তুমি আর আমি একই সাথে ঢাকা স্টেডিয়ামে বড় বড় ক্রিকেটারদের পিছনে ঘুরঘুর করতাম?????তখন তুমিও যেমন উঠতি সাংবাদিক,আমিও তেমনি উঠতি ক্রিকেটার।কী মধুর ১টা সম্পর্কই না তখন তৈরি হয়েছিল আমাদের মাঝে!!তারপর আমরা দুজনই একসাথে ব্রেক পেলাম।তুমি হলে প্রথম আলোর তারকা,আর আমি হলাম ক্রিকেটের তারকা।শুরুটাও কী দুর্দান্তই না হয়েছিল আমাদের।তুমি তোমার মত করে দেশের ক্রীড়া সাংবাদিকতাকেই পাল্টে দিয়েছিলে।আর আমিও শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই জন্ম দিয়েছিলাম এক অবাক বিস্ময়ের।কিন্তু তারপর থেকেই কোথায় যেন তাল কেটে যেতে লাগলো।শ্রীলঙ্কার সাথে খেলা ওই ইনিংসটাই যেন সিন্দাবাদের ভূত হয়ে আমার ঘাড়ে চেপে বসল।ফর্ম পড়তে পড়তে এতটাই খারাপ পর্যায়ে নামলো যে মোহামেডানও আমাকে প্রথম একাদশে রাখতে চাইত না।শেষমেশ জাতীয় দল থেকেও বাদ পড়লাম।তবে সেদিন সেই বিপদে তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলে,তা আমি কখোনোই ভুলতে পারবো না।সারা দেশ যেখানে আমার বিরুদ্ধে ছিল,সেখানে শুধু তুমিই আমার পাশে ছিলে।তোমার কলমের তেজের কাছে সেদিন বিসিবিও হার মেনে ছিল।বাধ্য হয়েছিল আমাকে দলে নিতে।সেদিনের পর থেকেই খেলাধুলা নিয়ে চিন্তা ভাবনা পুরাপুরিই ছেড়ে দিয়েছিলাম।জানতাম,তুমি তো আছোই।আমার ব্যাট আমার হয়ে কথা না বললেও তোমার কলম তো কথা বলবেই।

সেই তুমিই কিভাবে আজ এত বদলে গেলে শুভ্র???????? কেন সাকিবকে পেয়ে আজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিলে????????কেন স্টেডিয়াম,নকশা,আনন্দ-সবখানেই এখন শুধু সাকিব আর সাকিব?????কেন আমি নেই শুভ্র,কেন?কেন?কেন?কি আছে সাকিবের যা আমার নেই?????ওর খেলা ভালো,গড় ভালো,ধারাবাহিকতা ভালো,চেহারা ভালো,ইংরেজী তে দক্ষতা ভালো-এই????????আজ আমি দলে নেই,তা নিয়ে তুমি একটা বর্ণও লিখলে না,অথচ সাকিবকে নিয়ে পুরা ২পাতা স্টেডিয়াম তো ঠিকই বের করলে।সবাই বলে,তুমি নিজের প্রচার বাড়াতেই আমাকে এক সময় ব্যবহার করেছ,এখন আমার মূল্য শেষ বলে আমাকে ছুড়ে ফেলে দিয়েছ।আমি তো তা বিশ্বাস করতে চাইনা।কিন্তু তোমাকে আজ যতবারই দেখি,ততবারই কেন সবার কথাই সত্যি বলে মনে হয়?????আমি তো তোমাকে সবসময়ই সবচেয়ে কাছের বন্ধু মনে করেছি।নিজে রাস্তার টঙে খেয়ে হলেও তোমাকে সবসময় শেরাটন সোনারগাঁয়ে খাইয়েছি।যখন যেখানে গিয়েছি,নিজের পরিবারের পর সবচেয়ে সুন্দর উপহারটা সবসময় তোমার জন্য কিনেছি।এসবের তুমি এই প্রতিদান দিলে,শুভ্র?????সত্যিই কি আমাকে নিয়ে এতদিন তুমি ছেলেখেলা খেলেছো?????

চিঠিটা শেষ করার আগে তোমাকে জীবনের শেষ অনুরোধটা করে যাই।সাকিব ছেলেটা আসলেই খুব ভালো।ওকে নিয়ে আমাদের সবার অনেক আশা। দয়া করে,ওর জীবনটাও আমার মত এভাবে শেষ করে দিও না,প্লীজ।

ইতি,
তোমারই-
আশরাফুল।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×