জীবনের প্রথম প্রেমপত্রখানা(?)
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাজীবনে প্রায় প্রত্যেক মানুষ পায় প্রেমের আবেদন। সরাসরি, ম্যাসেজ, চিঠি, টেলিফোনে। প্রেমিকজন তার ভালবাসার বার্তা পৌঁছে দেয় যে কোন উপায়ে। আমার জীবনের প্রথম প্রেমপত্রখানা(?) উপস্থাপিত হল, কার কেমন অভিজ্ঞতা জানানো সম্ভব হলে জানান।

আপনার অভিজ্ঞতা কারো উপকারে আসতে পারে। বলে রাখছি তখন তার বয়স ছিল মাত্র ২৪। আমার ধারণা সে দেখলে তার প্রচন্ড হাসি পাবে এই ছেলেমানুষি কর্মের জন্য।

"একসময় আমি বুঝতে পারলাম
সব কিছু মিথ্যা
সব কিছু সাজানো।
একসময় আমি অনুভব করলাম
আমার ভালবাসা
আমার কষ্ট।
একসময় আমি জানতে পারলাম
তুমি অন্যের
তুমি আসবেনা
এই এখানে।
তুমি কি কখনো দেখছ জীবন্ত লাশ? আমি শুধু বলতে চাচ্ছি আমি এখন সাদা কাফনে আবৃত জীবন্ত লাশ। যে লাশ আর কখনও স্বপ্ন দেখবে না, হাসবে না। আমি খুব সাধারণ একজন মানুষ শুধু তোমাকে ভালবাসি আর তোমার হাতখানি নিজের মুঠোয় ধরতে চেয়েছি নিজের করে, খুব অল্প চাওয়া। এই চাওয়াই পুর্ণ হলনা। এটা আমার প্রাপ্য ছিল না। এটা আমার প্রথম চিঠি তোমাকে, আমার প্রথম লেখা। আরেকবার ভাববে? আমাকে সারাজীবন ভাবিয়েই যাবে এভাবে?"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন