somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়সাময়িক ভাবনাচিন্তা অথবা কিছু জিজ্ঞাসা!

১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একজন সাধারণ মানুষ। আমার পেট চলে কাজকর্মের বিনিময়ে। কর্ম ব্যস্ততার কারণে অনেকের মতো আমারও জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিয়মিত জানবার বা খোজখবর রাখবার সময় হয়ে ওঠে না। কিংবা আগ্রহ থাকে না। সবার সব বিষয় জানবার বা সব বিষয় নিয়ে চিন্তাভাবনা করবার কথাও না। আমরা সাধারণ মানুষ, আমরা নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করবো। পাশাপাশি যতটা সম্ভব আশেপাশের মানুষদের নিয়ে ভাববো। এটাই আমাদের নিত্যনৈমিত্তিক কাজ।
আমাদের 'যারা রাজনীতির সাথে জড়িত আছেন' তারা দেশ ও বিশ্বের রাজনীতির খোজখবর রাখবেন। দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে ভাবনাচিন্তা করবেন সংশ্লিষ্ট মানুষজন এবং দেশের বুদ্ধিজীবী মহল। (দেশের ভালোমন্দ নিয়ে ভাবনাচিন্তা করাটাই যাদের একমাত্র পেশা।)
পেপার পত্রিকা বা মিডিয়ার কল্যাণে তাদের চিন্তাভাবনা সম্পর্কে আমি বা আমরা জানবো... সহজে দেশের, বিশ্বের অবস্থা সম্পর্কে ধারণা পাবো। এবং নির্বাচনের সময় নিজের সিদ্ধান্ত জানাবো। - এটাই তো হওয়ার কথা ছিলো। তাহলে আমাকে কেন (আমার কাজের পাশাপাশি) দেশের রাজনীতি অর্থনীতি বিশ্বনীতি নিয়ে ডিটেইলসে ভাবতে হচ্ছে? এটা তো আমার কাজ নয়!
দেশের রাজনীতি, অর্থনীতি বা বিশ্বনীতি নিয়ে ভাবনাচিন্তা যাদের করার কথা সেইসব গুণীজনগন কার হিন্দিচুল ছিড়ছেন?! কেনো আমি বা আমরা তাদের ভাবনাচিন্তায় বিশ্বাস রাখতে পারছিনা?! প্রশ্নটা আমার বা আমাদের পক্ষ থেকে তাঁদেরকে কে করবে?! দেশের সাংবাদিক, গণমাধ্যম? তারা আজকাল কি করছেন? তারা তাদের কাজ করতে পারছে না কেন?

এইসব সমস্যার মূল কোথায়? স্বৈরতন্ত্রে...! স্বৈরতন্ত্র থেকে মুক্তির উপায় কি?!


২. দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি নিয়ে ভালো ধারণা না থাকলেও আমার পরিবার বা সমাজের রাজনীতি, অর্থনীতি নিয়ে আমার ভালো ধারণা আছে। অর্থাৎ আমার পরিবার কিভাবে চলছে?! পাড়াপড়শিদের পরিবার কিভাবে চলছে?! এসব সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। বলতে পারেন, আমার পরিবার ও সমাজ সম্পর্কে আমি ধারণা রাখবার চেষ্টা করি। আমার মনে হয়- নিজের পরিবার ও সমাজ সম্পর্কে প্রত্যেকেরই মোটামুটি ধারণা থাকা দরকার। পরিবার ও সমাজের জীবননীতি, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে ধারণা থাকালে দেশের রাজনীতি অর্থনীতি জানবার বা বুঝবার চেষ্টা করলে কিছুটা সহজে বুঝা যায়। এবং নির্বাচনে নিজের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে সুবিধা হয়।



৩. কিছুদিন ধরে সামুতে নিয়মিত আছি। ব্লগারদের লেখা পড়বার চেষ্টা করছি। এবং নিজেও টুকটাক (যতটুকু বুঝতেছি) লিখছি বা চেষ্টা করছি, যদিও আমি লেখালেখির মানুষ নাই; ভালো পাঠকও নই। আমি আসলে মাঝেমধ্যে গল্প ও কবিতা পড়ি...
দেশ বা বিশ্ব কঠিন সময়ের মধ্যে যাচ্ছে মনে হলে ব্লগের প্রাসঙ্গিক লেখা পড়ে, পেপার পত্রিকা টিভি টকশো ইত্যাদি দেখে পরিস্থিতি বুঝবার চেষ্টা করি। এনিওয়ে
এখন দুঃখের কথা হচ্ছে, সামুতে যিনি দেশ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে নিয়মিত লিখতেন সামুর নিয়মভঙ্গ করায় তিনি এখন শাস্তিতে আছেন। ফলে আমি ঐ ব্লগারের সমসাময়িক লেখা বা চিন্তাভাবনা মিস করছি। শাস্তিতে ভোগা ঐ ব্লগার, তার ব্লগে বা কমেন্টে প্রায়ই দেশের বঞ্চিত মানুষদের কথা বলতেন। আমি নিজেকে বঞ্চিত মানুষদের একজন মনে করায়, তাঁর চিন্তাভাবনা বা লেখা আমার ভালো লাগতো।
ব্যান হওয়া ব্লগারের ব্যান প্রসঙ্গে এডমিনের সাম্প্রতিক ও পূর্বের প্রাসঙ্গিক বক্তব্য পড়ে যতটা বুঝতে পেরেছি- 'অপ্রাসঙ্গিক বা আক্রমণাত্মক মন্তব্য করায় ঐ ব্লগারকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে বা প্রথমপাতায় পাথায় লেখার ও কমেন্ট করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। '

এই প্রসঙ্গে ব্লগ টিম বা এডমিনের সমীপে আমার কিছু জিজ্ঞাসা আছে। "আমি বা অন্যকেউ যদি কোনো সহ ব্লগারের ব্লগপোস্টে অপ্রাসঙ্গিক করি; তাহলে কি আমার বা অভিযুক্ত ব্লগারে প্রথমপাতায় লেখালেখির অধিকার কেড়ে নেওয়া হবে? নাকি শাস্তি নির্ভর করে নির্দিষ্ট ব্লগার সম্পর্কে এডমিনের পূর্ব অভিজ্ঞতা বা সিদ্ধান্তের উপর?

( পরিস্কার করা ভালো, ব্লগে অপ্রাসঙ্গিক, আক্রমণাত্মক মন্তব্য অন্যান্য অনেকের মতো আমিও অপছন্দ করি। অপ্রাসঙ্গিক, আক্রমণাত্মক মন্তব্য মোটেও কাম্য নয়।)

''কমেন্ট বক্সে অপ্রাসঙ্গিক মন্তব্য করা অপরাধে, নিজের ব্লগবাড়িতে বা প্রথমপাতায় লেখালেখির অধিকার কেড়ে নেওয়াটা কি অপরাধের চাইতেও বড় শান্তি নয়?"
কারো পোস্টে অপ্রাসঙ্গিক মন্তব্য করলে, ' সহ ব্লগারদের ব্লগে অভিযুক্ত ব্লগারের কমেন্টের অধিকার কেড়ে নেওয়াটাকেই আমি যথাযথ শাস্তি মনে করি।


ছবিঃ সামহোয়্যারইনব্লগ থেকে
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ ভোর ৪:২০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×