somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনে

১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর গ্রামে থাকলাম ।বৃহস্পতিবার সকালে অবশ্য প্রোগ্রামটা হঠাৎ করেই আমার গিন্নীর মাথায় এলো, বলল - কাল তোমার ছুটি অনেকদিন গ্রামে থাকিনা চলো আজ সন্ধ্যা রাতে খেজুরের রস আর মুড়ি খাওয়া, রাতে একটা ছোটখাট চড়ুইভাতি, সকালে গরম খেজুরের রসের সাথে ভাপা পিঠা আর শরা পিঠা (ছাচ পিঠা) কেমন হবে বলো ? যে কথা সেই কাজ, আমার গ্রামের বাড়ি শহর থেকে ২২/২৩ কিলোমিটার দুরে ।গিন্নীকে বললাম তুমি এখনই গ্রামে চলে যাও আর সবকিছু যোগাড় করো, অফিস শেষ করেই আমি আসছি ।আমার ভাই একটা গ্রামে থাকে ওকে বললাম ওদের নিয়ে যাবার জন্য।আমার ৪ বছরের ছেলে কৌশিক এই প্রথম গ্রামে রাত কাটাবে প্রচন্ড ঠান্ডার মধ্যে একটু দুশ্চিন্তা থাকলেও চিন্তা করলাম একটামাত্র দিন সাবধানে থাকলেই হলো। আমি রাত ৮ টার দিকে বাইক নিয়ে গ্রামে পৌছালাম।আমি পৌছানোর আগেই খজুরের রস ওরা গাছ থেকে পেড়ে রেখেছিল কাউকে দিয়ে ।আমি গ্লাসে রস আর মুড়ি একসাথে খাচ্ছি অনেকটা লাল চা-য়ে মুড়ি খাবার মতো , ছেলে আর বউ এর প্রথম অভিগ্ঞতা এমন খাওয়া দেখে।আমি বললাম ছোটবেলায় এমন করে অনেক খেয়েছি এখনতো শহরে থেকে শহুরে হয়ে গেছি।রস খাওয়া পর্ব শেষ হলো এবার চড়ুইভাতি । কৌশিক এর উৎপাতে চড়ুইভাতি পর্ব একটু কাটছাট করতে হলো।
সকালে ঘুম ভাংলো মায়ের ডাকে ততক্ষনে খেজুরের রস গুড় হবার উপক্রম।রাতে ক্যামেরার কথা মনে ছিল না, সকালে মনে হলেও দেখি চার্জ নেই চার্জার আনা হয়নি অফ অন করে কোনরকম দু,একটা ছবি সামুর সবার জন্য----
খেজুরের রস জ্বালানো হচ্ছে এরপর পিঠা খাবার পালা ।গরম গরম পিঠা খেলাম। মা তৈরি করছে আর আমরা চুলার পাশেই বসে খাচ্ছি--- পিঠা খাওয়া শেষে বউকে বললাম এবার জাল দিয়ে মাছ ধরব বউ বিশ্বাষ করতে চাইল না, ভাব নিয়ে বলল দেখা যাবে কয়টা ধরতে পারো? বেশ ভাব নিয়ে নেমে পড়লাম পানিতে। মাছও ধরলাম কিছু কিন্তু ততক্ষনে ঠান্ডা পানিতে ত্রাহী ত্রাহী অবস্হা।প্রসঙ্গ ঘুরিয়ে বউকে বললাম ৫৫ বছরের মধ্যে বলয়গ্রাস আর দেখতে পারবনা, যদিও তুমি আমি বেচে থাকব কিনা জানিনা।সুতরাং বাড়িতে পুরাতন দুএকটা এক্সরে প্লেট নিয়ে ছাদে যাও আমি কাপরটা চেন্জ করে ছাদে আসছি। ছাদে গিয়ে বলয়গ্রাস দেখলাম কি-অপূর্ব!!! সু্র্য টা যেন একসময় দু,তিনদিনের চাদের মতো হয়ে গেল।সবাই মিলে প্রত্যক্ষ করলাম বলয়গ্রাস আর এভাবেই কাটল হলো আমার একটা ছুটির দিন।






১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×