somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদরোগ নিয়ে যত ভাবনা :-৪

২৯ শে জুন, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃদরোগ প্রতিরোধে মাছ ও মাছের তেল মানবদেহে অনুচক্রিকা নামের এক ধরণের ঘনীভূত রক্তকোষ রয়েছে। কেটে গেলে এটি অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করে। অত্যধিক প্লাটিলেটস আবার রক্তে প্ল্যাক নামের এক ধরণের চর্বিযুক্ত আবরণ তৈরী করে, ফলে রক্তবাহী শিরা বা ধমনির পথ সরু হয়ে যায়। রক্তের মাত্রাতিরিক্ত চর্বি বা প্ল্যাক যখন শিরা বা ধমনির পথ সংকীর্ণ বা সরু করে দেয় তখন রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে হার্ট এটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়।
দেখা গেছে, এস্কিমো ও জাপানিরা সাধারণত চর্বিভরা মাছ বেশি খায়। অন্য যারা কম মাছ খায় তাদের তুলনায় এদের হার্ট এটাকের আশঙ্কা খুবই কম। ১৯৯১ সালে আমেরিকায় বিজ্ঞানীদের পরিচালিত এক স্টাডিতে ৬ বছর ধরে ৫ হাজার পুরুষের মৃত্যুর হার জরিপ করা হয়। এ সময় যেসব পুরুষ সবচেয়ে বেশি মাছ খেত, তাদের দেহে হৃদরোগ বাসা বাঁধতে পারেনি বললেই চলে। অথচ যারা মাছ খেত না তাদের হার্ট এটাকে মৃত্যুর আশঙ্কা মৎস্যভোজীদের চেয়ে ৪০ শতাংশ বেশি।
সুতরাং দেখা যাচ্ছে, মাছ মানুষের দেহের রক্তপ্রবাহ স্বাভাবিক রেখে হার্ট এটাকের আশঙ্কা অনেকগুন কমিয়ে দেয়। পরীক্ষায় দেখা দেছে, মাছের চর্বি দেহের কোন ক্ষতি করে না। বরং সব বয়সের মানুষ এ থেকে প্রয়োজনীয় আমিষ পেতে পারে। মলা, ঢেলা, কই, মাগুর, শিং, ইলিশ, বোয়াল, লটিয়া, রূপচাঁন্দা, চিতল, পুঁটি, গজার, চাপিলা, ফলি, রুইসহ খাবার উপযোগী সব ধরণের মাছ থেকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যেতে পারে। চর্বিযুক্ত সামুদ্রিক মাছে আয়োডিন থাকে, যা শিশু ও বয়স্কদের গলগন্ড বা ঘ্যাগ রোগ প্রতিরোধ করে। আজকাল ডাক্তাররা তাই সামুদ্রিক চর্বিযুক্ত মাছ বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাছাড়া কডলিভার অয়েল হৃদরোগ প্রতিরোধে খুবই উপকারী।
আগের দিনে সর্দি-কাশি ও ঠান্ডাতে কডলিভার অয়েল খাওয়ার প্রচলন ছিল। এখনও তা চলছে। এর ঔষধি গুণ দেহের রোগ প্রতিরোধক ব্যবস্থাকে জোরদার করে এবং বিশেষ করে যারা গেটেবাত, সোরিয়াসিস, বা কুষ্ঠরোগ এবং করোনারি হৃদরোগে ভূগছেন তাদের জন্য এ এক মহৌষধ বটে। পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, কডলিভার অয়েল ও অন্যান্য চর্বিযুক্ত মাছের এক প্রকার অসম্পৃক্ত চর্বি মানবদেহে প্ল্যাক জমতে দেয় না। ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, মাছের তেল ও কডলিভার অয়েল রক্তের কোলেস্টেরল বা চর্বি কমিয়ে দেয়। এর ফলে হার্ট এটাকের আশঙ্কা একেবারে কমে যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×