somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানঃ অনুচ্ছেদ ৭০(১) ও একটি প্রশ্ন

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭০ (১) অনুচ্ছেদে আছেঃ

"কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।"

উপরোক্ত অনুচ্ছেদ অনুযায়ী, যখন একটি রাজনৈতিক দল কর্তৃক গৃহীত একটি সিদ্ধান্ত দলের কোন সদস্যের পছন্দ হবে না বা তার নীতির বিরুদ্ধে যাবে, তখনও ওই সিদ্ধান্তের পক্ষেই তাকে ভোট দিতে হবে। ভোট দানে বিরত থাকলে বা সংসদে অনুপস্থিত থাকলেও ধরে নেওয়া হবে যে তিনি দলের বিপক্ষে ভোট দিয়েছেন। এই কাজ করলে সংবিধানের এই ধারা অনুযায়ী তার সংসদসদস্য পদ বাতিল হবে।

এখন প্রশ্ন হলো, এই অনুচ্ছেদ কি গণতন্ত্রকে উৎসাহিত করবে? রাজনৈতিক দলগুলো যখন গলা উঁচিয়ে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন তখন এই অনুচ্ছেদের কথা তাদের মনে থাকে না? আবার সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের ৭০(১) অনুচ্ছেদ কি তাহলে স্ববিরোধী কথা নয়?

এ ব্যাপারে বিবিসি বাংলা সংলাপ অনুষ্ঠানে এক দর্শকের প্রশ্নের জবাবে বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি জানান, রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ শৃংখলা রক্ষার জন্য এই অনুচ্ছেদ জরুরি। সেখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ তার কথার সমর্থন করে বলেন, বাংলাদেশের পরিস্থিতি এখনও এই অনুচ্ছেদ বাতিল করার অনুকুলে নয়।

বেশ ভালো কথা। কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শৃংখলা রক্ষার জন্য জাতীয় সংবিধানের কী দায় পড়েছে? সে জন্য রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রের কী হলো? রাজনৈতিক দলের শৃংখলা রক্ষার জন্য সংবিধানকে কেন বিতর্কিত করা হলো? জবাব কি দেবেন কেউ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×