হয়ত পৃথিবীর ক্যালেন্ডারের একটি দিন
লেখা হবে আমার নামে।
আমি যুগ থেকে যুগে,
যে বার বার খুঁজে ফিরেছি
পেয়ে হারানো পথের দিশা -
তার চিঠি লেখা হবে শ্যাওলা রঙা খামে।
হয়ত পৃথিবীর ঘড়ির একটি ঘন্টা
লেখা হবে আমার নামে।
আমি কখনো হেসেছি,
কখনো কেঁদেছি অঝোরে -
কখনো গলে পড়া জোসনা গুনেছি
গভীর রাতের তারা হয়ে।
আমি ভেবেছি জীবন থেকে জীবন
তারপর আর একটি জীবন,
এভাবে আরো...আরো অনেকগুলো জীবন
শুরু থেকে কিভাবে শেষ হয়?
উত্তর পাই নি।
আমি খরস্রোতা নদীর মাঝে
ছেড়া পালের নৌকা নিয়ে
অনেকটা দূর এসেছি
কিনেছি একটু সময়,
পুরো একটি জীবনের দামে।
হয়ত পৃথিবীর মানুষের মূল্যবান একটি মুহূর্ত
লেখা হবে আমার নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





