ব্যস্ত কেউ গরু নিয়ে
সেবা করছে আপন মনে,
ব্যস্ত কেউ চুলার ধারে
সেমাই, পোলাও, কোরমা রাধে।
খোকা ব্যস্ত পাজ্ঞাবী নিয়ে
খুকু ব্যস্ত মেহেদী দিয়ে,
দাদী ব্যস্ত দাদাকে নিয়ে
সুগন্ধি আর আতর বিলিয়ে।
যে যে ব্যস্ত যে যার কাজে
খবর নাই কারও তাকওয়ার সাজে,
কোরবানি দিচ্ছে গোস্ত পাবে
খাবে পেটপুরে দুপুরে আহারে।
পৌছবে না গোস্ত আল্লাহর তরে
পৌছবে কেবল ঈমান অঝরে,
অর্থ নয় সামর্থ্য নয়
যাবে যতটুকু ভীতি হৃদয়ে।
অহংকার করে কি হবে
ভয়ংকর শাস্তি পুজি রবে,
বড় আর ছোটতে নেই ভেদাভেদ
সবই সমান নেই যে বিভেদ।
প্রার্থনা করি স্রষ্টার তরে
কবুল করুক সবারই ঈদ,
মেনে নিক সকলের কোরবান
পবিত্র হবে সবাই এই আহ্বান।
ভরে যাক সর্বত্র ঈদের আমেজ
খুশিতে থাকুক এইতো অনেক,
জানাই সকলকে শুভেচ্ছা ঈদের
রইলো শুভ কামনা দোয়া বিশেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



