somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় শিক্ষক!

২৫ শে জুলাই, ২০১১ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বরদী: পরীক্ষার ফিস দিতে না পারায় স্কুলের প্রধান শিক্ষকের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণীর ছাত্রী বিলকিস খাতুন (১৪)।

রোববার সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কচুয়া গ্রামের হতদরিদ্র নজু প্রামানিকের মেয়ে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী বিলকিস খাতুন ফি`র টাকা জমা না দিয়েই রোববার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ গ্রহণ করতে যায়।

এসময় স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম পরীক্ষার হলে সহপাঠিদের সামনেই বিলকিসকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এতে চরম অপমানিত কিশোরী পরীক্ষায় অংশগ্রহণ না করেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ফিরে যায়। একপর্যায়ে ঘরের দরজা লাগিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে বিলকিসকে উদ্ধার করে প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিলকিসের বাবা নজু প্রামানিক বাংলানিউজকে জানান, সোমবার পাট বিক্রি করে মেয়ের পরীক্ষার ফি স্কুলে জমা দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছিলেন তিনি গত শনিবার। কিন্তু পরীক্ষার প্রথম দিনেই আরিফ স্যার আমার মেয়েকে চরম অপমান করেন। মেয়ে তা সহ্য করতে পারেনি।

এ ব্যাপারে যোগাযোগ করলে অভিযুক্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন- মেয়েটির মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের কাছে দরখাস্ত নিয়ে এলে অবশ্যই মামলা রেকর্ড করা হবে।

View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×