somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=red]gvgvevwoi Av

১১ ই জুন, ২০০৬ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মামাবাড়ির আব্দার-
----------------
আরে ভাই, 35 বছর পরে ঐসব চেচামেচি করার কি দরকার? সব ভুলে যান। নিজেদের ঐক্য নষ্ট করবেন না। আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি।

আমার কথা-
----------
বন্ধুদের মধ্যে একটা রসিকতা প্রচলিত আছে- " কলা ছিলছো কেন, আবার বুজাইয়া দাও''!
আব্দারের চরমসীমা বুঝাতে আমরা এই বাক্য ব্যবহার করি।
বন্ধুদের কাছ থেকে অনেক দূরে আছি। আড্ডাও হয় না- কিন্তু এই আব্দারের কথা মনে পড়ল আবার। মামাবাড়ির আব্দার!

35 বছর কি অনেক লম্বা সময়, 30 লক্ষ মানুষের রক্ত ধুয়ে মুছে ফেলবার জন্যে? কেন আমাদের ইতিহাসকে ভুলে যেতে হবে? কেনই বা আমাদের ভুলে যেতে বলা হবে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জনের কথা?
না, আমরা ভুলবোনা। ভুলতে চাইবে তারাই যাদের জন্যে মুক্তিযুদ্ধ মানে লজ্জা, মানে পরাজয়, মানে নিজেদের নীচতা আর বিশ্বাসঘাতকতার জ্বলজ্বলে দলিল। ভুলে যেতে চাইবে রাজাকাররা, আমরা না।

কি করেনি তারা?
একটা দেশের জন্মলগ্নে যতভাবে সম্ভব তার বিরোধীতা করেছে। মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে পাকসেনাদের হাতে, নিজেরা অস্ত্র তুলে নিয়েছে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে, হাজার হাজার নারীদের ঠেলে দিয়েছে পাকসেনাদের বিকৃত লালসার সামনে!! যখন টের পেয়েছে আর কোনভাবেই বাংলাদেশের জন্মকে ঠেকানো সম্ভব নয়- তখন করেছে সবচেয়ে ঘৃন্য কাজ। 14 ডিসেম্বরে- আত্মসমর্পনের মাত্র দুদিন আগে বেছে বেছে খুন করেছে এ দেশের শ্রেষ্ঠ সম্পদদের- ধ্বংসস্তূপ থেকে যারা বাংলাদেশকে গড়ে তুলতে পারত!
জন্মাবিই যখন তখন পঙ্গু হয়েই জন্মা!
ভেবে দেখুন- একটি শিশুর জন্মের সময় তার গর্ভপাতের চেষ্টা করে যে দস্যুরা, কিন্তু কোনভাবেই না পেরে তার জন্মমূহুর্তে যারা তার হাত পা কেটে পঙ্গু করে দেয়, সে শিশু কি পারবে তাদের ক্ষমা করে দিতে? অথবা তার সন্তানেরা? 35 বছর পরেও?

নাহ। ভুলবোনা । ইতিহাস আমাদের জন্যে কখনো চেচামেচি নয়। ইতিহাস আমাদের শেখায় বন্ধু আর শত্রুর পার্থক্য করতে।

দেশ গড়ব অবশ্যই। তবে ঐ জানোয়ারদের সাথে ঐক্য বেঁধে নয়, বিষাক্ত রক্ত যাদের শরীরে বয়ে চলছে এখনো। বাংলাদেশের অস্তিত্বইতো তাদের জন্যে লজ্জার। আর এ লজ্জা তারা মুছে ফেলতে চাইবেই। যতদিন না মুছতে পারো ততদিন- ভুলে যান ভাইসব, আপনে আমি ভাই ভাই!
ভাই? ভাইয়ের রক্তে হাত ভিজিয়েছে যারা একদিন, তারা আমার ভাই!!

আমি চাই না রাজাকারদের কাঁধে কাঁধ মিলাতে। আমার কাঁধ এখনো পঁচে যায় নি এত। মেলাবার মত শক্ত কাঁধের অভাব হয় নি এখনো যে রাজাকারদের বিশ্বাস করতে হবে!

35 বছর খুব বেশি সময় নয়।
আড়াইশো বছর আগে বিশ্বাসঘাতকতা করেছিলো মীরজাফর, আজো তাকে লোকে তার নাম ধরেই গাল দেয়।
শুধু 35 নয়, 3500 বছর পরেও নিজের ভাইয়ের সাথে যারা বেঈমানী করবে, তাদের মুখে আমাদের সন্তানেরা থুতু দিবে এবং ঘৃণা ভরে উচ্চারন করে বলবে- "তুই রাজাকার, তুই রাজাকার ''।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:৩৫
৪৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×