somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=#4E9258] eyw

২৯ শে মার্চ, ২০০৭ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক 2000 এর এবারের ইস্যুটাতে ডা: এম এ হাসানের [লিংক=যঃঃঢ়://িি.িংযধঢ়ঃধযরশ2000.রহভড়/রংংঁবং/2007/রংংঁবথ46/ঢ়ফভ/রা20070330.ঢ়ফভ]সাক্ষাৎকার[/লিংক] পড়লাম মাত্রই। এম এ হাসানকে চিনেন না? চেনার কথাও না অবশ্য- উনি বোকা সোকা মানুষ, ঘরের খেয়ে বনের মোষ তাড়ান, সেই কর্মের পরিচিতি হিসাবে আবার রাশভারী একটা পদবীও দখল করে নিয়েছেন- সেটা কি? সেটা হলো- আহবায়ক, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। এবারে কি কিছুটা বুঝা গেলো? আরেকটু বুঝিয়ে বলি তাহলে, 71 এ পাকি সেনা ও রাজাকাররা এ দেশে নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিলো, উনি সেটার বিচার চান। সেই বিচারের জন্যে প্রমাণ খুঁজতে গিয়ে উনি সারা দেশে সেই হত্যালীলার চিহ্ন খুঁজে বেড়াচ্ছেন। তিনি জানালেন, সারা দেশে বধ্যভূমি রয়েছে পাঁচ হাজারের মতন, শনাক্ত করা গেছে 920 টি। 99 সাল থেকে শুরু করেছিলেন, কাজ এখনো চলছে, তবে সেটাও মৃতপ্রায়।
না, উৎসাহের অভাব ঘটেনি, আর্থিক টানাটানিই মুল কারণ। কোন সরকার কখনো তাদের সহায়তায় এগিয়ে আসে নি, কেউ কোন আর্থিক সাহায্যও করেন নি।

করবে কেন? আমাদের কি আর কাজ নেই? এম এ হাসান না হয় পাগল কিসিমের মানুষ, আমরা তো নই! এত বছরের পুরোনো ইতিহাস ঘাটায় আমাদের তাই উৎসাহ নেই। কানের পাশ থেকে যখন ঘাতকদের পরবর্তী প্রজন্ম খলখলিয়ে হাসি দিয়ে বলে, প্রমাণ কই, প্রমাণ? বুকের ক্ষতটারেতো আর বাইরে টেনে এনে দেখানো যায় না, আমরাও তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে মরি। কিন্তু প্রমাণ পাই না।

থাক, দরকারই বা কি? এই তো বেশ ভালো আছি। বেঁচে আছি, প্রতিদিন রুটি-গোশত খাচ্ছি। ডা: এম এ হাসান, আপনিও প্লিজ এইবারে অফ যান। দয়া করে পুরোনো জিনিস নিয়ে আর টানাটানি করবেন না। সিংগাপুর এয়ারপোর্টে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার লোকেরা আপনার টিকেট ছিড়ে ফেলেছিলো? বেশ করেছে। আমাদের সরকারী গোয়েন্দা বাহিনী আপনার ফোন ট্যাপ করে, সারাক্ষণ অনুসরন করে আপনার গাড়ি, নানারকম হুমকি ধামকি দেয়। দেয়াই তো উচিৎ। কি দরকার এসবের বলুন তো?

যথেষ্ঠ করেছেন। আর কিছুদিন অপেক্ষা করুন। আপনাকে আমরা নিশ্চয়ই একদিন মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করবো। 920 টি বধ্যভূমির হাহাকার বুকে নিয়ে আপনি যখন ঘুমিয়ে থাকবেন, আমরা তখন সভা সেমিনারে গিয়ে স্মৃতিচারণ করবো, ডা: এম এ হাসান, আহা, বড় ভালো লোক ছিলেন, আর ভীষন বোকা, আমাদের শহীদ পিতাদের কবর খুঁজতে চেয়েছিলেন।
আহা, বেচারা!

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৭ সকাল ১১:৪৮
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×