যাদের জন্মের তারিখ ঠিক নাই শুধু তাদের জন্য 

০১ লা মার্চ, ২০১২ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জন্ম গ্রামে, মা গৃহিণী আর বাবা কৃষক। চৈতালী ফসলের ভীড়ে আমার জন্ম তারিখ হারিয়ে গেছে। কাজের চাপে বাবা-মা আমার জন্মদিন মনে রাখতে পারেননি। মা'কে জিজ্ঞেস করলে বলে, "বৈশাখ/জ্যৈষ্ঠ মাসের কোন একদিনে হবে"। নিজের কড়া/বদমেজাজের সাথে তুলনা করে দেখি, মা'র কথাই ঠিক হবে। সবাই যখন জন্মদিন নিয়ে ব্যস্ত থাকে তখন নিজের জন্মদিনের জন্য মাঝে মাঝে আফসোস হয়। ইশ!! এমন একটা দিন যদি থাকতো তাহলে বন্ধু-বান্ধব নিয়ে মজা করতে পারতাম।
মাঝে মাঝে লোকজন আমাকে উইশ করে, আমার ভুয়া জন্মদিনে। এসএসসি পরীক্ষার কারণে সরকার আমাকে একটা জন্মদিন বরাদ্দ দেয়। আমি সবাইকে বলি, ওটা আমার জন্মদিন নয়। জন্মদিন মনে রাখতে পারেননি বলে আমার বাবা-মা'কে দোষ দেই না। তারা আমাকে জন্ম দিয়েছেন, কষ্ট করে বড় করেছেন এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ দেই।
আসলে জন্মদিন নিয়ে আমার মোটেও আফসোস নেই। আঙ্গুরফল টক কি-না জানি না, খেয়ে দেখি নাই তো তাই
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১২ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন