বহু প্রতিবাদী লিখা, বহুবার ব্লগ ছাড়ার হুমকি প্রদান, বহুবার ফীডব্যাকে রিপোর্ট করা, বহুবার ইমেইলে যোগাযোগ করা, বহু শুভাকাঙ্খী ব্লগারের সহমতও সহমর্মীতা জানানো, বহুবার অন্যের লিখায় ফ্লাডিং এর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সামুর মডুদের সুদৃষ্টি আকর্ষনে সমর্থ হওয়ায় অবশেষে ২১ শে জুন ২০১১ তারিখে জেনারেল থেকে সেফ হওয়ার পর ঠিক ১ মাস ১ দিন পার আজ সামু তার প্রথম পাতায় আমার লিখা প্রকাশ করল।
তবে কি সামুও বৈশম্যের উর্ধে উঠতে পারে নি?
সামুর প্রথম পাতায় আমার লিখা প্রকাশিত হলেও এর জন্য আমাকে আমার পড়াশোনা ও অন্যান্য ব্যক্তিগত কাজ ফেলে রেখে আমার মুল্যবান সময় সামুর পিছনে নষ্ট করার জন্য এখন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে।আজকের পর থেকে পড়াশোনা আর কাজ কর্ম নষ্ট করে আর ব্লগিং নয়। একই সাথে সামু কর্তৃপক্ষ তাদের মডারেশন নিয়মনীতি উপেক্ষা করে সেফ করার পরও এতদিন প্রথম পাতায় লিখা প্রকাশ না করার ব্যাপারে কোন ব্যাখ্যা প্রদান না করা এবং ক্ষমা চেয়ে কোনরূপ দু:খ প্রকাশ না করায় সামু কর্তৃপক্ষের পেশাদারিত্ত্ব ও সৌজন্যতা বোধের ব্যাপারে সন্দেহ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
বাংলা ব্লগের পথিকৃত বলে পরিচিত ও দেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগের নিকট থেকে আমাদের মত সাধারণ ব্লগাররা এরকম ব্যাবহার আশা করে না। যেসকল সাধারন ব্লগারদের নিয়ে সামুর পথ চলা তারা কি সামু কর্তৃপক্ষের নিকট থেকে এতটুকু সৌজন্যতাও আশা করতে পারে না? নাকি সামু শুধুমাত্র কতিপয় পরিচিত ব্লগারের মধ্যেই তার ব্লগিং সীমাবদ্ধ রাখতে চায়। যদি তাই চায় তবে কোন কথা থাকতে পারে না।
আর যদি সকল ব্লাগারদের নিয়েই চলতে চায় তবে সামু কর্তৃপক্ষকে অবশ্যই কেন সেফ করার পর থেকে ১ মাস ১ দিন পর্যন্ত আমার লিখা প্রথম পাতায় প্রকাশ করা হল না সে ব্যাপারে উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায়, অবশ্যই আমার কাছে প্রকাশ্যে তাদের ভুলের জন্য দু:খ প্রকাশ করতে হবে। তা না হলে সামু কর্তৃপক্ষের সততা, পেশাদরিত্ত্ব ও সচ্ছতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। যে সামু তার লিখনীর মাধ্যমে অনাচার, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে, সেই সামু কর্তৃপক্ষ এখন কি কৌশল গ্রহন করে তাই দেখার বিষয়?
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



