somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর অধিকার কি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে?

১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সরকার নারী উন্নয়নে কিছু আইন প্রনয়নসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলেও তা শুধু কাগজে কলমেই রয়ে গেছে, বাস্তবে তার প্রতিফলন আমরা খুব কমই দেখতে পাই। আইনে পতিতাবৃত্তি নিশিদ্ধ থাকলে ও বাস্তবে আমরা দেখতে পাই দেশের বিভিন্ন স্থানে সরকারের গোচরেই বেশ কিছু পতিতালয় রয়ে গেছে। আইন অনুযায়ী পতিতাদের সরকাররে পূনর্বাসন করার কথা কিন্তু সরকার এ বিষয়ে উদাসীন ভূমিকা পালন করছে।

নারী ও কন্যাশিশু ধর্ষণ, খুন, অপহরণ, পাচার, এসিড নিপে, ফতোয়াবাজী, প্রতারনা, লাঞ্চনা ইত্যাদি বন্ধে বাংলাদেশ সরকার আঙ্গিকার বদ্ধ। এব্যপাওে দেশে বেশ কিছু আইন প্রনীত হলেও,সেসব আইন বাস্তবায়ন খুবই দূর্বল ও অকার্যকর। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মজুরীসহ বাৎসরিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি, দিবা যত্ন কেন্দ্র, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের কথা থাকলেও নারী শ্রমিকরা নুন্বতম মানসম্পন্ন কর্মপরিবেশ পায়না। বরং কর্মে ক্ষেত্র অহরহ তারা ধর্ষনসহ নানাবিধ যৌন হয়রানীর শিকার হয় এবং অধিকাংশ ক্ষেত্রে তা বিচার প্রক্রিয়ার বাইরে থেকে যায় এবং বিচার চাইতে গেলে চাকুরী চ্যুতিসহ বিভিন্ন হয়রানীর শিকার হতে হয়।এমন কি শিক্ষা ক্ষেত্রেও নারীরা শিকক্ষ ও সহপাঠী কর্তৃক বিভিন্নভাবে ধর্ষন ও যৌন হয়রানীর শিকার হয়ে থাকে।
সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে নারীরা সর্বদা বৈষম্যের শিকার হয়ে আসছে। একজন মা দশ মাস গর্ভে ধারন করে প্রচন্ড কষ্ট সহ্য করে একজন সন্তান জন্ম দেওয়ার পর মায়া মমতা দিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলে। কিন্ত অভিভাবকত্বের ক্ষেত্রের উক্ত মা তার অভিভাবক হন না, অভিভাবক হন তার বাবা। আবার উত্তরাধিকারের ক্ষেত্রেও নারী ও পুরুষ সমান অংশ লাভ করেন না। একই মা-বাবার সন্তান হওয়া সত্তেও এক জন ছেলে এক জন মেয়ের চেয়ে দ্বিগুন সম্পত্তি পায়। সিডও সনদ অনুযায়ী রাষ্ট্র যেখানে সবক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ, সেখানে বাংলাদেশে প্রচলিত আইনের মাধ্যমে সরকার এভাবে এখনো নারী পুরুষের মধ্যে বৈষম্য করে চলেছে।

বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে সরকারকে অনেক পথ পারি দিতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করলেই শুধু চলবে না, শুধু সভা সমাবেশে বক্তব্য প্রদানের মাধ্যমে তা সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারককে তা প্রতিষ্ঠার জন্য আন্তরিক হতে হবে। এ জন্য সিডও সনদের সাথে সংগতি রেখে আইন প্রনয়ন করতে হবে । শুধু আইন প্রনয়ণ করে বসে থাকলে চলবে না তা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে নীতিমালা প্রনয়ন করতে হবে এবং সকল ক্ষেত্রে তা কঠোরভাবে অনুসরন করতে হবে। এছাড়া, সমাজের সকল স্তরে সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মানের মনোভাব গঠন করতে হবে । তবেই নারী তার পূর্ন অধিকার ভোগ করতে পারবে এবং সামাজে নারীর ধিকার প্রতিষ্ঠিত হবে।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×