
হে কবি! তুমি আঁকিয়াছ ছবি
হৃদয়ের ক্যানভাসে মোর
বড় যতন করিয়া মনের মাধুরী মিশাইয়া
পরতে পরতে বেদনার নীল রঙ
দিয়াছ ছড়াইয়া ছিটাইয়া !
চিত্রকর হইয়া যে হৃদয় দিয়াছিলে প্রিয়
ভালোবাসার রঙ্গে ভরিয়া ভরিয়া
পাষাণের মত সে হৃদয়ের ক্যানভাস হইতে
নিয়াছ সে রঙ কাড়িয়া।
তোমারই প্রিয় নীল রঙ, তাই বুঝি
দিয়াছ সে রঙ ছড়াইয়া ছিটাইয়া
হৃদয়ের ক্যানভাসে মোর
বড় যতন করিয়া মনের মাধুরী মিশাইয়া !
ফটো-গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



