
হৃদয়ের রাজপথে চলছে মিছিল
ইচ্ছেগুলো করছে বিদ্রোহ, প্রতিনিয়ত !
ওদের দমিয়ে রাখা যায়না, বেধে রাখা যায়না
বোঝানোও যায়না !
মনিব যে অসহায়
তোদেরকে স্বাধীনতা দেওয়ার ক্ষমতা মনিবের নেই !
তবুও, ওরা চলবেই ওদের ইচ্ছেমত !
ওরা স্বাধীনতা চায়
মুক্ত পাখির মত উড়ে বেড়ানোর স্বাধীনতা !
বুলডোজার চালিয়ে ওদেরকে পিষে মেরে ফেলতে পারলে ভালো হত !
হৃদয়ের রাজপথ তবু হতো তো রঙ্গিন
রক্তে রঞ্জিত !
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



