
আগে বলতে সময়টা খুব বেশীদিন আগেরও নয় যেখানে সামুতে আমার নিজেরই বয়স মাত্র ১০ মাস ৩ সপ্তাহ সেখানে আর কতদিন আগেইবা হবে ।
এইতো কিছুদিন আগের কথা, তখন ছিল বসন্তকাল, প্রকৃতিতে নয় সামুতে
এমনই গোলাপ, জবা, বেলী, গাঁদাসহ আরও অনেক ফুলের মাঝে ফুল কে ভুল না ভেবে মানুষ কিংবা গরুছাগল সবাইকে নিয়ে একসাথে কেটে যাচ্ছিলো দিন কিন্তু হঠাৎই দুষ্টু লোকের চক্রান্তে সামুর বসন্তকাল গেলো হারিয়ে
এখন ফুল ফুটলেও তা যেন আর আগের মত স্নিগ্ধ নেই । সুবাসযুক্ত ফুল ফুটলেও তার সংখ্যা খুব কম । সামুর ব্লগ বাগানকে দেখতে আসা মানুষের সংখ্যাও হাতে গোনা (ভিজিটর) ।
এখন কেউ আর ম্যাও প্যাঁও পোস্ট দেয়না (তবে কেউ ম্যাও প্যাঁও পোস্ট মিস করলে আমার এই পোস্টটিকে ম্যাও প্যাঁও পোস্ট ভেবে নিতে পারেন
ব্লগের কবি অকবিদের ইঁদুর মনে করে ইঁদুর মারার ঔষধ নিয়ে যেসকল মহাপুরুষ তাঁদের দমন করার উদ্দেশ্যে মাঝে মাঝেই জ্বলে উঠত তাঁদেরও দেখা নেই
আগের দিনে মাঝে মাঝে হেব্বি খানাপিনাও হত
যে দিনগুলো চলে যায় তার সবই যে ভালো থাকে তা কিন্তু নয় তবে স্মৃতি হিসেবে আমরা সাধারণত ভালো বিষয়গুলোই মনে রাখি তাই যতদিন বেঁচে আছি, সামুতে আছি আমরা আগের দিনের মত এখনও যতটুকু সম্ভব ভালো ভালো স্মৃতির ভান্ডার সমৃদ্ধ করি ভবিষ্যতে যেন সামুর অন্ধকারের এই দিনগুলোর স্মৃতি নিয়েও লিখতে পারি "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা দ্বিতীয় অংশ" ।
(লেখাটিকে আরও একটু সমৃদ্ধ করার ইচ্ছে ছিল তবে এখন সব মিলিয়ে আমার ক্ষেত্রে এখন সময় যেন ঠিক সামুর জন্য নয়
দোয়া করি অতিসত্বর সামুর দুর্দিন দূর হয়ে সুদিন ফিরে আসুক ফিরে আসুক সব পুরনো সহব্লগাররা । আবার ফুটুক ফুল আবার আসুক বসন্ত । আবার আমরা ক্যাচাল করি আবার হই ভালোবাসায় পরিপূর্ণ
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




