নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হয়েছেন।
একজন নেত্রী যিনি এক এগারোর সময় নানা প্রলোভন ও চাপ সত্ত্বেও আপন মাতৃভুমি ত্যাগ করে বিদেশে প্রিয় সন্তানদের কাছে পর্যন্ত যাননি। যিনি কখনোই অপশক্তির সাথে আপোষ করেননি। তাকে নিয়ে যখন নোংরা গুজব রটে যায় তখন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জিতবোধ করি।
ভাল লাগছে তিনি দেশে ফিরছেন। রাজনৈতিক মাঠে সফলতা বিফলতা পরের কথা কিন্তু দেশের বৃহত্তম জনসমর্থিত একটি দলের নেত্রী সেচ্ছায় নির্বাসিত জীবন বেছে নিবেন এটা ভাবতেই খারাপ লাগে। আর যায়হোক উনি হাসিনা নন এটা রুচিশীল রাজনীতি সচেতন নাগরিকরা ভালই জানেন।
মজার ব্যাপার হচ্ছে উনি যখন ফিরছেন তখনো আকাশে বাতাসে নানান গুজব ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন এসেই পাল্টে যাবে পরিস্থিতি, কেউ বলছেন উনি গ্রেফতার হবেন, কেউ বলছেন উনি সেচ্ছায় আত্মসমর্পন করবেন। আবার কেউ কেউ অত্যন্ত বাড়িয়ে সেনাবাহিনীকে জড়িয়ে নানান গুজোব রটাতে শুরু করেছেন।
আমি গুজবে বিশ্বাসী নয়। আমি প্রত্যাশা করি বেগম খালেদা জিয়ার দির্ঘ্য চিকিৎসা ও অবকাশ যাপন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে, দেশের রাজনীতিতে এবং তার নিজ দল বিএনপিতে একটি গুনগত পরিবর্তনের সুচনা হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও খালেদা জিয়ার শক্তিশালী ভুমিকা বিলিন প্রায় গনতন্ত্র পুনরুদ্ধার করবে আশাকরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




