somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অসমাপ্ত প্রেমের গল্প ( গল্প কথা)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের প্রায় ৬ মাস হয়ে গেছে,
যদিও বিয়েটা ছিল অদের দুজনেরই অমতে...
এখনও শান্তা আবিরকে আপনি বলে সম্বোধন করে।
প্রতিদিনের মত আজও রাত করে বাসায় ফিরল আবির।
বাসায় অপেক্ষা করে বসে রইল তার প্রিয়তমা স্ত্রী।
ঘরে গিয়ে চুপচাপ শুয়ে রইল আবির।
ভাল মন্দ কিছু জিজ্ঞেস করল না শান্তা।
খাবার টেবিলে রেখে আবিরের পাশে এসে বসলো। মাথায় হাত দিয়ে চুল গুলা নাড়া দিতে লাগলো। বলল ... আজ এত দেরি হল আপনার ?
কোন জবাব নাই আবিরের। চোখ বুজে রইল,
চলেন, খাবেন, খাবার ঠাণ্ডা হয়ে যাচ্ছে।
আবির বলল , এখন রাত ১ টা , এখনও কি খাবার গরম থাকে ?
আমি গরম করে রেখেছি। শান্তার ছোট্ট উত্তর।
না, খেতে মন চাইছে না।
মন না চাইলেও খাবেন।
আবিরের হাত ধরে টেনে তুলতে গেল শান্তা। কিন্তু পারল না।
কি ওজন রে... ওই আসেন তো,
আচ্ছা আসছি।
ফ্রেশ হয়ে আবির খেতে আসলো। কি রান্না করেছো আজ ?
টমেটো দিয়ে কাচকি মাছের চচ্চড়ি আর ডাল।
আবির খেতে বসলো, খেতে খেতে বলল,
আমার এখানে এসে তুমি
অনেক কষ্টে আছো তাই না ?
কি যে বলেন, কষ্টে থাকব কেন ?
এই যে তোমাকে সময় দিতে পারিনা, রাত করে বাসায় আসি, ভাল মন্দ কিছু কিনতে পারি না, বাইরে ভাল কিছু সময় কাটাতে পারি না আমরা।
পাশেই বসে ছিল শান্তা, চুপ করে রইল...
কথা গুলো বলতে বলতে মুখটা ভারি হয়ে গেল আবিরের,
প্লেটের প্রথম খাবার টুকু শান্তার মুখে তুলে দিতে দিতে বলল আবির।
খাবার টুকু খেতে খেতে শান্তার চোখ থেকে দু-ফোঁটা জল তার গাল বেয়ে পড়তে লাগলো।
শান্তা বলল , এই যে আপনার জন্যে অপেক্ষা, তারপর আপনার হাত থেকে পাওয়া গভির ভালবাসা মিশানো একটু খাবার, এটার মূল্য আমার কাছে অনেক। আর কোথাও হয়ত আমি এই ভালবাসা খুজে পেতাম না। আমি সত্যিই অনেক ভাগ্যবতী,
কথাগুলো শুনতে শুনতে আবির চুপ করে রইল, আর ওই দিকে শান্তা ফুপিয়ে ফুপিয়ে কেদেই চলছে,
আবির বলল, তুমি আসলে অনেক ভালো...
এরপর শান্তার জবাব, আপনি অনেক পচা।
এরপর কিছুক্ষন নিস্তব্ধতা...
তারপর চলতে লাগলো তাদের অসমাপ্ত ভালবাসার গল্প কথা .........
............................................................................................................
বিঃ দ্রঃ ইহা একটি অসমাপ্ত প্রেমের গল্প ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×