somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়রানি এবং আমরা

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের লেখাটা একটু ব্যাতিক্রম। আজকের বিষয়টাও একটু ব্যাতিক্রম। সাধারনত এই বিষয়টা নিয়ে কাউকে কোন সামাজিক মাধ্যমে লিখতে আমি দেখিনি।
বিষয়টা হলো রাস্তার পাশের পুলিশ চেকপোস্ট এর হয়রানি।
আমি নারারায়নগঞ্জ এর বাসিন্দা। আমার এলাকায় আসতে একটা পুলিশ চেকপোস্ট পার হতে হয়। সবসময় একটা জিনিস খেয়াল করি, এই রাস্তায় যে সব গাড়ি চেক করা হয় সেটা মুলত ৩ চাকার গাড়ি। মুলত এদের প্রধান সন্দেহর বিষয়।
অন্যান্য যানবাহন যেমন বাস, মিনিবাস, ট্যাঁম্পু, ট্রাক, লেগুনা কখনোই চেক করা তো দূরে থাক, সিগন্যাল দেয়া হয়না।
আমার প্রশ্ন, যতসব চোরাকারবারি কি এই ইজিবাইক এবং রিক্সা দিয়েই হয় ??? কে দেবে আমার প্রশ্নের জবাব ???
মূল ঘটনায় আসি...
তারিখটা ঠিক মনে নাই, আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে বাসায় আসছিলাম রিক্সায় চেপে। যথারীতি আমাদের চেক করানোর জন্য ইশারা দেয়া হলো। আমি ও আমার বন্ধুরা সবাই রিক্সা থেকে নামলাম। এমন সময় এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে হাঁসপাতাল থেকে আসছিলেন। ওনাদেরও চেক করার জন্য থামানো হল। মেয়ে মানুষ দেখে উনারা আমাদের চেক করা ছেরে দিয়ে ওই ভদ্রলোক আর তার মেয়েকে জেরা শুরু করলেন। এক পর্যায়ে ওনারা জিজ্ঞেস করলেন, এই মেয়ে সম্পর্কে আপনার কি হয় ?
জবাবে ভদ্রলোক বললেন; ও আমার মেয়ে,
আমরা পাশে দারিয়ে ব্যাপারটা দেখছিলাম। ভদ্রলোক তার মেয়ের পরিচয় দেয়ার পরও পুলিশ সার্জেন্ট ওই মেয়েকে আবার প্রস্ন করল, এই লোক আপনার কি হয়?
এইবার ভদ্রলোক খেপে গেলেন। তিনি বললেন; আমি বললাম, ও আমার মেয়ে হয়, তারপরও আপনারা আবার একই কথা জিজ্ঞেস করছেন কেন ??
পুলিশ সার্জেন্ট তখন রেগে গিয়ে বলল, উনি যদি আপনার মেয়ে হয় তাহলে প্রমান দেখান।
এই কথা শুনার পর আমার ও আমার বন্ধুদের মেজাজ গরম হয়ে গেল। আমরা তখন ওই পুলিশ সার্জেন্টের উপর চরাও হলাম। এক পর্যায়ে দেখলাম, ওই ভদ্রলোকের চোখ বেয়ে গরগরিয়ে পানি ঝরছে। শান্তনা দেয়ার ভাষা খুজে পেলাম না।
তারপর আমরা ওই এলাকার বন্ধুদের খবর দিলাম। ওরা চলে আসলো। মোটামুটি ভালই গণ্ডগোল চলল।
***
আমার কথা হল, যে দেশে বাবা আর মেয়ের সম্পর্ককে প্রমাণিত করার জন্য সার্টিফিকেট নিয়ে চলতে হবে, সেই দেশের মেয়েরা আজ কেন এত নির্যাতিত। আসলে আমরা প্রতিবাদ করতে জানি, তবে সেটা মানসিক।
আজ আমার সামনে যে ঘটনা ঘটলো সেটা নিয়ে কোন মিডিয়ায় লেখা হয়নি,
হয়নি কোন তোলপাড়। শুধু হয়েছে এক মেয়ের সামনে এক বাবার অসম্মান, আর হয়েছে এক বাবার সামনে হাজারো বাবার অনিশ্চিত ভবিষ্যৎ। কোথায় আমাদের দেশ, কোথায় আমাদের সমাজ, আর কোথায় আমাদের নৈতিক মূল্যবোধ।
কে দেবে আমার এই প্রশ্নের জবাব ???
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×