তারেক মাসুদের প্রয়াণ
১৩ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারেক মাসুদের প্রয়াণ
বাংলা চলচ্চিত্রের মুক্তিকামী পরিচালক তারেক মাসুদের মৃত্যু আমাকে শুধু ব্যাথিত করছেনা। আমাকে দেশীয় চলচ্চিত্রের ভবিষ্যত নিয়েও ভাবাচ্ছে। খানিক আগে একই বৃন্তে’ তার কথা শুনলাম। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর প্লাটফর্ম দেয়ার আকাঙ্খার কথা তিনি জানালেন। আমি তার গুনমুগ্ধ ভক্ত নই। যখন মটির ময়না দেখেছি তখন চলচ্চিত্রে আমার রুচিই তৈরি হয়নি। আবছায়ার মত মনে আছে সে ছবি। অন্তর্যাত্রা দেখেছি, খুব একটা ভাল লাগেনি। রানওয়ে দেখব দেখব করেও এখনো দেখার সুযোগ হয়নি। এই ছবি নিয়ে আমার একটা আশা তৈরি হয়েছে। আমাদের পরিচালকেরা অতীত নিয়ে যতটা তৎপর বর্তমান নিয়ে তাদের ততটা তৎপরতা দেখা যায় না। বর্তমানের দূর্ণীতি, সন্ত্রাস নিয়ে ছবি করার সাহস তেমন কেউ দেখাননা। যতদূর জানি তারেক এ ছবিতে বর্তমান নিয়ে আসার প্রয়াস পেয়েছেন।
সবচেয়ে সত্য হচ্ছে তারেক মাসুদ একজন পরিশুদ্ধ পরিচালক। চলচ্চিত্রকে সত্যিকার অর্থে ধারণ করেই তিনি পথ চলতে চেয়েছেন। ভবিষ্যত প্রজন্মের জন্য প্রতিবন্ধকতাহীন চলচ্চিত্র তৈরির পরিবেশ তৈরিতে কাজ করেছেন। তাকে শ্রদ্ধা জানাই। দুঃখবোধটা সত্যিই তীব্র হচ্ছে, তাঁর কাছ থেকে আরো কিছু কাজ পেলে আমরা আমাদের চিন্তা-চেতনা, মননকে আরো শানিত করতে পারতাম। তাঁকে শ্রদ্ধাঞ্জলি।
(তাঁকে নিয়ে বড় আকারে লেখার ইচ্ছা থাকলো। যারা তাঁর কাছের, তাঁকে অনেক জানেন, তাদের কাছে আশা করছি।)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন