somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে রয় এন্ডারসন? পাঁচ দশকে পাঁচটি ছবি!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রয় এন্ডারসন। ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর 'এ পিজিয়ন সেট অন এ ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স' সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। কিন্তু কে রয় এন্ডারসন?
বিশ্বব্যাপী চলচ্চিত্র দর্শকদের কাছে এই ভদ্রলোক কিন্তু তেমন পরিচিত নন। যদিও তাঁর রয়েছে পাঁচ দশকের ক্যারিয়ার। আশ্চর্যজনক হলেও সত্য, এই পাঁচ দশকের ক্যারিয়ারে এই সুইডিশ নির্মাতা বানিয়েছেন মাত্র পাঁচটি সিনেমা।
এন্ডারসন তাঁর প্রথম ছবি বানান ১৯৭০ সালে। 'এ সুইডিশ লাভ ষ্টোরি'। ছবিটি প্রশংসিত হওয়ার পাশাপাশি ভালো ব্যবসাও করে। পরবর্তীতে তিনি বানান 'গিলাপ'। ছবিটি যেমন ছিল জটিল, তেমনিভাবে ব্যবসায় ফ্লপ।
ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা 'গিলাপ'র কারণে এন্ডারসন বেশ সমালোচিত হন। আর এই সমালোচনা তাকে সিনেমার জগৎ থেকে অনেকটা সময় দূরে রাখে।
পঁচিশ বছর বাদে ২০০০ সালে এন্ডারসন বানান ক্যারিয়ারের তৃতীয় ছবি 'সংস ফ্রম দ্যা সেকণ্ড ফ্লোর'। এর ধারাবাহিকতায় ২০০৭ সালে তিনি বানান 'ইউ দ্যা লিভিং'। আর এ বছরে এসে ভেনিসে গোল্ডেন লায়ন জেতা 'এ পিজিয়ন সেট অন এ ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স' এর কথা তো চলচ্চিত্রপ্রেমীরা জেনেই গেছেন।
ভেনিসে যখন তাঁর সদ্য বানানো ছবিটি প্রদর্শিত হচ্ছে, তখন দর্শক হিসেব মেলাতে ব্যস্ত এটা কমেডি না ট্র্যাজেডি। কোন বাস্তবতার কথা বলেন এন্ডারসন! আসলে ভদ্রলোক এমনই। তাঁর বানানো ছবিগুলো যে অন্য মাত্রার, সে নিয়ে কারোর সন্দেহ নেই।
এবারে দেখি এন্ডারসন কী বলেন। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এন্ডারসন বলেন, 'কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে আমি সবসময় কাজ করেছি। মানুষের ঝুঁকি, অপমান; যখন মানুষ একে ওপরকে অপমান করে, এভাবে তারা নিজেদের অপমান করে।'
এন্ডারসন তাঁর দ্রুত ও কিছুটা কমেডি ঘরাণার ষ্টাইলের জন্য বিখ্যাত। অনেক চলচ্চিত্র সমালোচকই তাঁকে তারাকোভস্কি, বার্গম্যানদের সারিতে দেখে থাকেন।
পূর্বেই উল্লেখ করা হয়েছে, এন্ডারসনের ক্যারিয়ার পাঁচ দশকের। স্বাভাবিক প্রশ্ন, এই পাঁচটি সিনেমা ছাড়া এতটা সময় তিনি কী করেছেন? না, এন্ডারসন বসে থাকেননি। এই সময়ে তিনি চারশোরও বেশি টিভি কমার্শিয়াল বানিয়েছেন।
এবারে এন্ডারসন গোল্ডেন লায়ন জেতার পর তাই দর্শকের প্রত্যাশা- ধীর লয়ে নয়, অনাগত দিনে এন্ডারসন আরো অনেক সিনেমা বানাক।
(চলচ্ছবি.কম থেকে নেয়া)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×